এক্সপ্লোর

Bollywood: বলিউডে নতুন করে তৈরি হবে হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'মিলি', 'বাওয়ার্চি', গুলজারের 'কোশিশ'

Bollywood Update: 'মিলি', 'বাওয়ার্চি', 'কোশিশ' ছবি তিনটির রিমেক তৈরি করতে অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তের 'জাদুগর ফিল্মস'-এর সঙ্গে হাত মিলিয়েছেন প্রয়াত প্রযোজক এন সি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি।

নয়াদিল্লি: ১৯৭০-এর দশকের তিনটি ক্লাসিক ছবি, হৃষিকেশ মুখোপাধ্যায় (Hrishikesh Mukherjee) পরিচালিত 'মিলি' (Mili), 'বাওয়ার্চি' (Bawarchi) ও গুলজার (Gulzar) পরিচালিত 'কোশিশ'-এর (Koshish) রিমেক (remake) হতে চলেছে। অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তর প্রযোজনায় এই তিন ছবির গল্প বলা হলে নতুন করে। সঙ্গে থাকবেন সমীর রাজ সিপ্পিও।

সত্তরের দশকের তিন ক্লাসিক ছবির রিমেক

'মিলি', 'বাওয়ার্চি', 'কোশিশ' ছবি তিনটির রিমেক তৈরি করতে অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তের 'জাদুগর ফিল্মস'-এর সঙ্গে হাত মিলিয়েছেন প্রয়াত প্রযোজক এন সি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি। এন সি সিপ্পির সংস্থা 'এস আর এস প্রোডাকশনস' আসল ছবিগুলির প্রযোজনা করেছিলেন। 

১৯৭২ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয় 'বাওয়ার্চি'। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও জয়া বচ্চন। 'মিলি' মুক্তি পায় ১৯৭৫ সালে। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনয় করেছিলেন এই ছবিতে। অন্যদিকে ১৯৭২ সালে মুক্তি প্রাপ্ত 'কোশিশ' ছবির পরিচালনা করেছিলেন গীতিকার-পরিচালক গুলজার। এই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন, সঞ্জীব কুমার। 

একটি প্রেস বিবৃতিতে অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্ত বলেন যে এই তিন ছবি ফের তৈরির সফর শুরু করতে ফেরে উত্তেজিত, নতুন প্রজন্মের কাছে এই ছবিগুলি পুনরায় নিয়ে আসার কথা ভেবে রোমাঞ্চিত। হৃষিকেশ মুখোপাধ্যায় ও গুলজার যাঁরা ছবি তৈরির ক্ষেত্রে মাপকাঠি সেট করে দিয়েছেন, তাঁদের তৈরি এই তিন ছবি যেহেতু দেশবাসীর কাছে কাল্ট, ফলে সেগুলি নিয়ে কাজ করা বড় দায়িত্ব বলেও জানান তাঁরা। 

বিবৃতিতে তাঁরা বলেন, 'এই ছবিগুলি দেখে আমরা বড় হয়েছি এবং এই সমস্ত গল্প এখন আগামী প্রজন্মের জানা উচিত আমাদের উর্বর সিনেমাটিক ঐতিহ্যের ব্যাপারে জানার জন্য। সকলের আশার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করব। এই ছবিগুলি রিমেক করার দায়িত্ব নিয়েছি যা দর্শকের মন জয় করতে পারবে।'

আরও পড়ুন: Chini 2: ভালবাসার খোঁজে দুই অসমবয়সী নারী, অপরাজিতা এবার মধুমিতার বাড়িওয়ালি!

সমীর রাজ সিপ্পির মতে, এখন সময় হয়েছে যে এই পুরনো ক্লাসিক ছবিগুলির রিমেক তৈরি করা হোক। বিবৃতি অনুযায়ী, এই রিমেকের কাজ এখনও শুরুর পর্যায়ে রয়েছে, এখনও একাধিক পর্যায়ের কাজ বাকি রয়েছে। এই তিন ছবিতে কাদের অভিনয় করতে দেখা যাবে তাও ঘোষণা করা হবে শীঘ্রই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget