এক্সপ্লোর

অভিনয়ের জন্য এক টাকাও না, ছবি মুনাফা করলে লভ্যাংশ নেন, আবার ক্ষতি হলে কাঁদেন, জানালেন আমির

মুম্বই: চলচ্চিত্র অভিনেতাদের বিষয়ে একটা কথা প্রায়ই শোনা যায়। যত বড় তারকা, তত বেশি অঙ্কের চুক্তি। সুপারস্টাররা বিপুল অঙ্ক টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

এই ক্ষেত্রে ব্যতিক্রম আমির খান। এই বলিউড সুপারস্টার দাবি করেছেন, অভিনয়ের জন্য তিনি অর্থ দাবি করেন না। তবে, ছবির একটি লভ্যাংশ নেন। অর্থাৎ, ছবি ফ্লপ হলে তিনি কিছুই পান না। আমিরের মতে, তিনি চান তাঁর ছবির ছবির নির্মাতারা ভাল অর্থ কামাক। এতে তাঁর কেরিয়ার নিপারদ এবং ছবি বাছতে তাঁর সুবিধা হবে।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আমির খান। সেখানে অভিনেতা বলেন, আমার ধারণা, চিত্রনাট্য হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার যদি গল্প পছন্দ হয়, আর ছবি তৈরি হয়, আমি চেষ্টা করি যাতে নির্মাতাদের কোনও আর্থিক ক্ষতি না হয়।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শাবানা আজমিও। তিনি আমিরকে প্রশ্ন করেন, এখন অভিযোগ ওঠে, একটা ছবির মোট বাজেটের ৮০ শতাংশই নেন অভিনেতারা। তেমনটা হলে কী করে বাকি ২০ শতাংশে ছবি তৈরি হবে?

জবাবে আমির খান জানান, তিনি অভিনয়ের জন্য এক পয়সাও নেন না। বলেন, আমার প্রথম টাকা আসে যখন পুরোপুরি ছবি তৈরির খরচ অতিক্রম হয়, নির্মাতা ও সকলের পাওনা মিটে যাওয়ার পর আমার নাম আসে। ছবির লাভের একটা বড় অংশ নিই। আমি এভাবেই কাজ করি। আমার মনে হয়, নির্মাতারাও আমার পন্থায় খুশি।

আমির বলেন, আমার বিশ্বাস নির্মাতারা যদি ক্ষতির সম্মুখীন হোন,  তাহলে পরের ছবিতে আমাকে ডাকবেন না তাঁরা। তাই আমি নিশ্চিত করি, যাতে যে ছবিতে আমি অভিনয় করব, তা যেন ক্ষতির মুখ না দেখে। যদিও সবসময় যে তাঁর ছবি বাণিজ্যিকভাবে সফল হয় এমনটা নয়।

আমিরের স্বীকারোক্তি, যখন তাঁর ছবি ভাল ফল করে না, তিনি কাঁদেন। অভিনেতা জানান, ব্যর্থতায় তাঁর ভীতি নেই। তাঁর ভয় চেষ্টা না করা। বলেন, আমি বিশ্বাস করি, আমার ছবির ক্ষতি হলে, তাতে আমারও ক্ষতি। আমি তার শোকপালন করব। আমার ছবি না চললে, আমি কাঁদি।

আমির যোগ করেন, বেশিরভাগ ক্ষেত্রে তাঁর ছবি সফল হল, তাঁকেই সাধুবাদ দেওয়া হয়। কিন্তু, অভিনেতার দাবি, এটা কাকতালীয় যে তাঁর অভিনীত ছবি বেশিরভাগ সফল হয়। যদিও, এটা মনে করিয়ে দেন, এর নেপথ্যে সকলের অবদান অনস্বীকার্য। যেমন ছবির গল্প লেখেন লেখক। সেখান থেকে চিত্রনাট্য, শিল্পী, শ্যুটিংস্থল, নেপথ্য সঙ্গীত, সম্পাদনা ও মার্কেটিং—প্রত্যেক বিভাগের অবদান থাকে একটা ছবির সাফল্যের পিছনে। একটা ব্যর্থ মানে সকলেই ব্যর্থ।

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget