এক্সপ্লোর

শশী, শত্রুঘ্ন, ধর্মেন্দ্র কাউকেই কৃতিত্ব দেননি অমিতাভ, আমাকেও না: ঋষি

মুম্বই:  ফের বিস্ফোরক অভিনেতা ঋষি কপূর। এবার তাঁর নিশানা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ঋষি কপূরের দাবি, অমিতাভের সঙ্গে সেসময় যে সমস্ত তারকাদের অভিনয় করতে হয়েছিল প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অমিতাভ তাঁদের কখনও কৃতিত্ব দেননি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করলে, প্রচারের যাবতীয় আলো বিগ বি একাই টেনে নেওয়ার চেষ্টা করতেন। ঋষির অভিযোগ, সেই সময় প্রযোজক-পরিচালকরাও অ্যাকশন নির্ভর ছবি করতে বেশি পছন্দ করতেন। আর এর ফলে অ্যাকশন হিরো হিসেবে সমস্ত আকর্ষণের কেন্দ্রে থাকতেন অমিতাভ। যদিও ‘কভি কভি’ ছবিতে কিছুটা এই নিয়মের ব্যতিক্রম ঘটেছিল। আর অমিতাভের এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছিলেন সেসময় তাঁর সমকালীন সমস্ত অভিনেতারাই। তারমধ্যে রয়েছেন শশী কপূর, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র এবং বিনোদ খন্নার মতো অভিনেতারা। এরপরই অমিতাভকে কটাক্ষ করে ঋষি বলেন, এবিষয়ে কোনও সন্দেহ নেই যে অমিতাভ একজন বড় মাপের অভিনেতা, বিশাল তারকা, অ্যাঙরি ইয়াং ম্যান, এক কালের সর্বকালের সেরা অ্যাকশন হিরো। তাঁর তুলনায় তাঁরা ছোটমাপের তারকা হতে পারেন, কিন্তু অভিনেতা হিসেবে মোটেই ছোট নন। তাঁর সময় রোম্যান্টিক হিরোদের কোনও কদর ছিল না বলিউড ইন্ডাস্ট্রিতে, দাবি ঋষির। ঋষির সবচেয়ে খারাপ লাগে যে বিষয়টা সেটা হল, অমিতাভ কোনও দিন তাঁর সহ-অভিনেতাদের কৃতিত্ব দেননি। তিনি সব সময় পরিচালক, চিত্রনাট্যকারকেই কৃতিত্ব দিয়েছেন। অথচ তাঁর বহু হিট ছবি যেমন ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টোনি’, ‘কুলি’, ‘শোলে’ সমস্ত ছবিতেই তাঁর সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন ঋষি, বিনোদ, ধর্মেন্দ্র, শশীর মতো অভিনেতারা। তাঁর ছবি হিট করার পিছনে তাঁদের অবদান অনস্বীকার্য। অথচ সেকথা কখনও স্বীকার করেননি বিগ বি। এই জিনিষ এখন কখনওই চলবে না। কোনও খান অপরের থেকে কম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন না। অথচ ‘খুন পাসিনা’র বিনোদ খন্না, ‘কালা পাথ্থর’-এর শত্রুঘ্ন সিনহা, ‘কভি কভি’-তে শশী কপূররা কখনওই তাঁদের অভিনয়ের স্বীকৃতি পাননি। তাও কাজ করে গেছেন সমস্ত রকমের অসুবিধার মধ্যেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget