এক্সপ্লোর

Exclusive: সৃজিত-রানার হাত ধরে প্রথমবার পর্দায় অনির্বাণ-পাওলি জুটি

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এই ছবিতে নতুন জুটি পেতে চলেছে টলিগঞ্জ। অনির্বাণের বিপরীতে পর্দায় অভিনয় করবেন পাওলি দাম।

কলকাতা: প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য ও পাওলি দাম। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে চরিত্র নির্বাচন। তবে ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।

শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও রানা সরকার প্রযোজিত লহ গৌরাঙ্গের নাম রে'। কেন? অন্যতম কারণ ছবির কাস্টিং। শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয়ের জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন যীশু সেনগুপ্ত। কিন্তু কোনও এক অজানা কারণে চরিত্রায়নের তালিকা থেকে বাদ পড়েছে যীশুর নাম। তবে টিম 'লহ গৌরাঙ্গের নাম রে'-র তরফে অবশ্য দাবি করা হয়েছে, ডেট না পাওয়ার জন্যই এই ছবিতে কাজ করতে পারছেন না যীশু।

'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। যীশুর জন্য যে চরিত্র ভাবা হয়েছিল, অনির্বাণ সেই চরিত্রে অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই ছবিতে নতুন জুটি পেতে চলেছে টলিগঞ্জ। অনির্বাণের বিপরীতে পর্দায় অভিনয় করবেন পাওলি দাম। অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ অভিনেত্রীর। নতুন ছবি নিয়ে উচ্ছসিত পাওলিও। এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'অনির্বানের সঙ্গে আমার এই প্রথম কাজ। আর এর আগে সৃজিতের সঙ্গে 'জুলফিকর'-এ কাজ করলেও ওখানে আমার ক্যামিও চরিত্র ছিল। এবার পুরোপুরিভাবে কাজ করব। প্রযোজক রানা সরকারের কথা হয়েছে ইতিমধ্যেই। ওঁর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। চিত্রনাট্য পড়ে চরিত্রটা ভীষণ আকর্ষণীয় বলে মনে হয়েছে আমার। আগামী বছরের প্রথম থেকেই কাজ শুরু। অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন অভিজ্ঞতা সংগ্রহের।

অন্যদিকে নতুন জুটি নিয়ে খুশি রানাও। এবিপি লাইভকে প্রযোজক বলছেন, 'অনির্বাণ আর পাওলির সঙ্গে আমি এর আগেও কাজ করছি। দুজনেই খুব প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী। ওদের দুজনকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখতে দর্শকদের ভালো লাগবে আশা করছি। নতুন জুটি নিয়ে অবশ্যই অনেকটা প্রত্যাশা রয়েছে।'

শোনা যাচ্ছে, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাওয়া যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। যীশুর পর দ্বিতীয় পছন্দ কী পরমব্রত? রহস্য বজায় রেখে প্রযোজকের উত্তর, 'পরমব্রত অভিনয় করছেন, তবে যীশুর জায়গায় না অন্য কোনও চরিত্রে তা এখনই বলা যাবে না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget