এক্সপ্লোর
প্রকাশ্যে এল টুইঙ্কল প্রযোজিত ‘প্যাডম্যান’ ছবির ফার্স্ট লুক

মুম্বই: মিসেস ফানিবোনস মুভিজ প্রযোজনা সংস্থা তৈরি করে পুরোদস্তুর প্রযোজক হতে চলেছেন টুইঙ্কল খান্না। অভিনেত্রী থেকে লেখিকা থেকে প্রযোজক- অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। প্রকাশ্যে এসেছে টুইঙ্কলের প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথম ছবি ‘প্যাডম্যান’-এর ফার্স্ট লুক। ছবিটি টুইটারে পোস্ট করেছেন অক্ষয়, রিটুইট করেছেন টুইঙ্কল।
#PadMan #2017 pic.twitter.com/XUOEcMKVGI
— Akshay Kumar (@akshaykumar) January 1, 2017
Mrs Funnybones Movies - first production -written and directed by the brilliant Balki -Pad up and get ready ! https://t.co/rIsTicWbXY
— Twinkle Khanna (@mrsfunnybones) January 1, 2017
টুইঙ্কলের বই দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ-এর একটি গল্পের ভিত্তিতে তৈরি হচ্ছে ‘প্যাডম্যান’। এটি অরুণাচলম মুরুগানাথনের গল্প বলে, গ্রামের গরিব মেয়েদের কাছে সস্তায় স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া জীবনের লক্ষ্য করেছেন যিনি। আরও পড়ুন























