এক্সপ্লোর

Preity Zinta: প্রথমবার যমজ সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন প্রীতি জিন্টা

গত বছর নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান অভিনেত্রী। প্রীতি জিন্টা (Preity Zinta) এবং জিন গুডএনাফের (Gene Goodenough) কোল আলো করে আসে এক পুত্র এবং কন্যা।

মুম্বই: গত বছর শেষের দিকে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুখবরটা শেয়ার করে নেন। অন্যান্য তারকাদের মতোই এতদিন দুই সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে, এবার প্রীতি জিন্টার দুই খুদে সন্তানের দেখা পাওয়া গেল। আর যেমন তেমন করে নয়। চলতি বছর আইপিএল উপভোগ করছে দুই খুদে। সে ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মিষ্টি একটি পোস্ট করেন প্রীতি জিন্টা। ছবিতে দেখা যাচ্ছে, চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্চাবের ম্যাচ চলছে। আর তা দেখতে ব্যস্ত দুই খুদে। ছবি পোস্ট করে প্রীতি জিন্টা লিখেছেন, 'নতুন দল। নতুন অধিনায়ক। আর নতুন অনুরাগী। ধন্যবাদ কিংস ইলেভেন পঞ্জাব এমন অসাধারণ একটা জয়ের জন্য। ধন্যবাদ জয় আর গিয়ার প্রথম আইপিএল ম্যাচ স্মরণীয় করে রাখার জন্য। আমি হাসি থামাতে পারছি না।' 

আরও পড়ুন - KGF: Chapter 2 Trailer: প্রকাশ্যে 'কেজিএফ চ্যাপ্টার টু' ট্রেলার, তিন মিনিটের ভিডিওতে অনুরাগীদের উত্তেজনা বাড়ালেন যশ

প্রসঙ্গত, গত বছর নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান অভিনেত্রী। প্রীতি জিন্টা (Preity Zinta) এবং জিন গুডএনাফের (Gene Goodenough) কোল আলো করে আসে এক পুত্র এবং কন্যা। সন্তানদের নাম রাখেন জয় জিন্টা গুডএনাফ (Jai Zinta Goodenough) এবং গিয়া জিন্টা গুডএনাফ (Gia Zinta Goodenough)। নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, “সবার সঙ্গে আনন্দের খবর ভাগ করে নিতে চাই। জিন এবং আমি খুব আনন্দিত। পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ এবং জিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানাচ্ছি। জীবনের এই নতুন পর্ব নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। এই যাত্রায় অংশ নেওয়ার জন্য  চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ। অনেক ভালবাসা- জিন, প্রীতি, জয় এবং জিয়া।'

২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি নিকট আত্মীয় এবং কাছের বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করেন প্রীতি জিন্টা (Preity Zinta)) ও জিন গুডএনাফ (Gene Goodenough)। এরপর তাঁরা লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) চলে যান। মুম্বইয়ে (Mumbai) একটি রিসেপশন পার্টির আয়োজন করে জিনের সঙ্গে পরিচয় করান তিনি। প্রীতি জিন্টা যখন বিয়ের কথা জানান, তখন অনেকেই তাঁদের সম্পর্কের বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আর বিয়ের পর নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। বিয়ের পর একটি ফেসবুক লাইভে (Facebook Live) বলিউড অভিনেত্রী জানান, "লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকাতে জিনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর আমরা পাঁচ বছর সম্পর্কে ছিলাম। শেষ পর্যন্ত বিয়ে করলাম।''

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget