এক্সপ্লোর

Valentine's Day 2022: এবছর কোন বলিউড তারকারা বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন?

ভালোবাসার মাস পড়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন পরই আসছে ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) বিয়ের পর প্রথমবার প্রেমের দিন উদযাপন করতে চলেছেন কোন কোন বলিউড তারকা? দেখে নেওয়া যাক এক ঝলকে-

মুম্বই: গত বছরের শেষের দিক থেকে বলিউডে (Bollywood) বিয়ের সানাই বেজেছে। একাধিক বলিউড তারকা এরইমধ্যে ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। বড় পর্দা থেকে ছোট পর্দার বেশ কিছু তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। ভালোবাসার মাস পড়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন পরই আসছে ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) বিয়ের পর প্রথমবার প্রেমের দিন উদযাপন করতে চলেছেন কোন কোন বলিউড তারকা? দেখে নেওয়া যাক এক ঝলকে-

ইয়ামি গৌতম ও আদিত্য ধর- গত বছর জুন মাসে পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। কাকপক্ষীতেও তাঁদের বিয়ের খবর কেউ টের পাননি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করেন ইয়ামি। আর তাঁর ছবি দেখে কার্যত অবাক হয়ে যান নেট নাগরিকরা। শোনা যায়, 'উরি' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই পরিচালক আদিত্যর সঙ্গে সম্পর্ক শুরু হয় ইয়ামি গৌতমের। 

রাজকুমার রাও এবং পত্রলেখা পাল- গত বছর নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা রাজকুমার রাও। শোনা যায়, 'সিটিলাইটস' ছবির সময় থেকেই রাজকুমার রাও এবং পত্রলেখার মধ্যে সম্পর্ক শুরু হয়। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। বিয়ের পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করেন তাঁরা।

আরও পড়ুন - Kabhi Eid Kabhi Diwali: কবে মুক্তি পাবে সলমন খানের 'কভি ইদ কবি দিওয়ালি'? দিন ঘোষণা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ- বলিউডের অন্যতম দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয় গত বছর ৯ ডিসেম্বর। ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্কের গুঞ্জন কান পাতলেই শোনা যেত। কিন্তু দুই তারকা মুখে তা স্বীকার করেননি। সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে সারেন তাঁরা। বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে নেন।

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন- প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে গত বছর বিয়ে সারেন প্রেমিক ভিকি জৈনের সঙ্গে। গত ১৪ ডিসেম্বর মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। 

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার- ছোট পর্দার জনপ্রিয় তারকা বাঙালি কন্যা মৌনী রায় সম্প্রতি বিয়ে সারেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। 

করিশ্মা তান্না ও বরুণ বঙ্গেরা- প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী ও ছটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না সম্প্রতি বিয়ে সেরেছেন ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে। গায়ে হলুদ থেকে বিয়ে, সমস্ত অনুষ্ঠানেই ছিল আভিজাত্য এবং ফুলের সাজের ছোঁয়া।

বলিউডের সদ্য বিবাহিত এই দম্পতিদের কাছে চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে খুবই স্পেশাল। বিয়ের পর প্রথমবার সঙ্গীর সঙ্গে একসঙ্গে প্রেমের দিন উদযাপন করতে চলেছেন তাঁরা। এখন দেখার কতটা স্পেশালভাবে তাঁরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget