এক্সপ্লোর

ডেভিড ধাওয়ানের থেকেও হিংসুটে ও বিপজ্জনক কর্ণ জোহর, তোপ গোবিন্দার

মুম্বই: পরিচালক কর্ণ জোহরের সঙ্গে বলিউড অভিনেতা গোবিন্দার কোনওদিনই সুসম্পর্ক ছিল না। জোহরের শো ‘কফি উইথ করণ’-এ কোনওদিনই ডাকা হয়নি গোবিন্দাকে। এজন্য তিনি এর আগেই জোহরের তীব্র সমালোচনা করেছিলেন। এবার গোবিন্দা জোহরের বিরুদ্ধে নতুন করে তোপ দাগলেন। গোবিন্দার কটাক্ষ, তাঁর কামব্যাক ফিল্ম ‘আ গয়ে হিরো’ যাতে সেভাবে সফল না হতে পারে সেজন্য খুবই ‘চালাকিপূর্ণ’ কৌশল নিয়েছেন জোহর। উল্লেখ্য, আগামী ৩ মার্চ গোবিন্দার সিনেমা মুক্তি পাবে। এর এক সপ্তাহ পরই মুক্তি পারে জোহরের 'বদ্রিনাথ কি দুলহনিয়া'। পিঙ্কভিলাকে দেওয়া সম্প্রতি একটি সাক্ষাত্কারে জোহর সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন গোবিন্দা। জোহরের অনুষ্ঠানে তাঁর আসা নিয়ে গোবিন্দা বলেছেন, ‘এমনটা হলে জোহর অবশ্যই বলবেন যে, গোবিন্দাকে ডাকাটা তাঁর কাছে জাতীয় সম্মানের মতো বিষয়। কিন্তু তিনি বরুণ ধাওয়ানের সিনেমা আমার সিনেমার মাত্র এক সপ্তাহ পরেই মুক্তির ব্যবস্থা করেছেন। জোহর নিজেকে খুবই বিনয়ী ও নিরীহ বলে দেখানোর চেষ্টা করেন। কিন্তু আমার তাঁকে ডেভিড ধাওনের থেকেও হিংসুটে ও বিপজ্জনক মনে হয়’। গোবিন্দার এই মন্তব্যে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। কারণ, ডেভিড ধাওয়ান ও গোবিন্দা বহু হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ‘হাসিনা মান জায়েগি’, ‘জোড়ি নং ১’ ও ‘পার্টনার’-এর মতো সিনেমা তাঁদের যুগলবন্দীর ফসল। কিন্তু গোবিন্দার মন্তব্য থেকেই স্পষ্ট, পরিচালক ডেভিডের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো নয়। অথচ, এই গোবিন্দাই ছিলেন ডেভিডের ‘ব্লু আইড বয়’। উল্লেখ্য, অন্য একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ডেভিডের সঙ্গে তাঁর মনোমালিন্যের কথা জানিয়েছিলেন গোবিন্দা। তিনি বলেছেন, ডেভিডের সঙ্গে ১৭ টি সিনেমা করেছি। এরপর ১৮ তম সিনেমার প্রস্তাব দিতে ডেভিড বিষয়বস্তুটা নিয়ে ‘চশমে বদ্দুর’ নাম দিয়ে ঋষি কাপূরকে সিনেমায় নিলেন। গোবিন্দা আরও বলেছেন, যাতে দুজনের জুটির ১৮ তম সিনেমাটি হয়, সেজন্য তিনি ডেভিডকে বহুবার অনুরোধ করেছেন। কিন্তু তাতে কান দেননি ডেভিড। তিনি বহু বছর ডেভিডের সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন গোবিন্দা। গোবিন্দা বলিউডে গোষ্ঠীবাজি নিয়েও সরব হয়েছে। তিনি বলেছেন, জোহর আমাকে গত ৩০ বছরে একদিনও ফোন করেননি। জোহর সুপরিকল্পিতভাবেই তাঁর সিনেমার এক সপ্তাহ পরেই নিজের সিনেমার মুক্তির ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ গোবিন্দার। তাঁর কথায়, ‘মুঝে ও কভি সিধা নেহি লাগতা হ্যায়’।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trisha Krishnan: 'বিবাহবিচ্ছেদে বিশ্বাস করি না', পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা
'বিবাহবিচ্ছেদে বিশ্বাস করি না', পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন বিজয়ের চর্চিত প্রেমিকা তৃষা
Kiara Advani: মা হওয়ার পরে পর্দা থেকে ক্রমশই দূরে সরছেন কিয়ারা আডবাণী? আরও এক ছবি থেকে নাম বাদ
মা হওয়ার পরে পর্দা থেকে ক্রমশই দূরে সরছেন কিয়ারা আডবাণী? আরও এক ছবি থেকে নাম বাদ
Dev-Rukmini: ফের পর্দায় দেব-রুক্মিণীর জুটি, নারীদিবসে বড় ঘোষণা নায়কের
ফের পর্দায় দেব-রুক্মিণীর জুটি, নারীদিবসে বড় ঘোষণা নায়কের
Vijay Thalapati: 'যা গুঞ্জন শুনছেন...', প্রেমের কথা অস্বীকার করলেন না বিজয়, প্রথমবার মুখ খুলে কী বার্তা?
'যা গুঞ্জন শুনছেন...', প্রেমের কথা অস্বীকার করলেন না বিজয়, প্রথমবার মুখ খুলে কী বার্তা?

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Embed widget