নিজের কেরিয়ার নিয়েও দারুণ আবেগপ্রবণ সারা। এক সাক্ষাত্কারে সারা জানিয়েছিলেন যে, সিম্বা-য় অভিনয়ের প্রস্তাব তাঁকে দেওয়া হয়নি। তিনি নিজেই নির্দেশক রোহিত শেট্টিকে ওই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
3/12
এক সাক্ষাত্কারে সারা বলেছিলেন, মাকে ছাড়া তিনি থাকার কথা ভাবতেও পারেন না।
4/12
সইফ ও অমৃতার বিবাহ-বিচ্ছেদের পর সারা তাঁর মায়ের কাছেই থাকেন। মায়ের সঙ্গে নিজের ছবি প্রায়ই শেয়ার করেন সারা।
5/12
কিছুদিন আগে ইব্রাহিমের জন্মদিনে সারা দারুণ একটা ছবি পোস্ট করে ভাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
6/12
সারার ভাই ইব্রাহিম আলি খান। ভাই-বোনের একে অপরের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দেখা যায়।
7/12
বলিউড তারকা সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা।
8/12
এখন তাঁর হাতে রয়েছে দুটি সিনেমা। একটি বরুণ ধবনের সঙ্গে। দ্বিতীয়টি কার্তিক আরয়ানের সঙ্গে।
9/12
দ্বিতীয় সিনেমায় সারাকে সিম্বা-র সঙ্গে দেখা গিয়েছিল। ওই সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন রণবীর সিংহ। বক্স অফিসে এই সিনেমা দারুণ সাফল্য পেয়েছিল। প্রথম দুটি সিনেমার মাধ্যমেই সারা দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন।
10/12
২০১৮-তে সিনেমায় কেরিয়ার শুরু করেছেন সারা। কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এই সিনেমার জন্য সারাকে ফিল্ম ফেয়ারের পক্ষ থেকে সেরা অভিষেক পুরস্কার দেওয়া হয়।
11/12
সম্প্রতি বরুণ ধবন এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। অনুরাগীরা এর প্রশংসা করেছেন। এই সিনেমার শ্যুটিংয়েরই মধ্যেই সারা তাঁর জন্মদিন পালন করবেন।
12/12
বলিউড অভিনেত্রী সারা আলি খানের আজ ২৪ তম জন্মদিন। বর্তমানে তিনি তাঁর আগামী সিনেমা কুলি নম্বর ১-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।