এক্সপ্লোর

Daniel Radcliffe: হ্যারি পটারের জীবনের নতুন ইনিংস, বাবা হলেন ড্যানিয়েল

Harry Potter: সোশ্যাল মিডিয়ায় অবশ্য বাবা হওয়ার খবর নিয়ে কোনও কথা প্রকাশ্যে আনেননি ড্যানিয়েল ও এরিন। তবে নিউ ইয়র্কের রাস্তায় সম্প্রতি পর্দার হ্যারিকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা

নয়াদিল্লি: হ্যারি পটারের (Harry Potter) জীবনের নতুন ইনিংস। বাবা হলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ (Daniel Radcliffe)। মার্চ মাসের শেষদিকে প্রকাশ্যে এসেছিল এই সুখবর। ড্যানিয়েল বিবাহিত নন, দীর্ঘদিন ধরেই এরিন ডার্ক (Erin Darke)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। আইনত বিয়ে না করলেও, এরিনই ড্যানিয়েলের সঙ্গী। কিছুদিন আগে প্রথম অনুরাগীরা জানতে পারেন, এরিন অন্তঃসত্ত্বা। নিউ ইয়র্কে এই জুটি হাঁটতে বেরিয়েছিলেন সেই সময়। তখনই বেবি বাম্প (Baby Bump) সমেত এরিনকে দেখে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। আর তারপর থেকেই দিন গুনছিলেন অনুরাগীরা। 

সোশ্যাল মিডিয়ায় অবশ্য বাবা হওয়ার খবর নিয়ে কোনও কথা প্রকাশ্যে আনেননি ড্যানিয়েল ও এরিন। তবে নিউ ইয়র্কের রাস্তায় সম্প্রতি পর্দার হ্যারিকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। একটি নীল কালো প্র্যাম নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন ড্যানিয়েল। আর তখনই প্রকাশ্যে আসে এই খবর। সংসারে এসেছে নতুন অতিথি। বাবা হয়েছেন ড্যানিয়েল, মা হয়েছেন এরিন। তবে এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে আনেননি নতুন সদস্য ছেলে না মেয়ে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখেন ড্যানিয়েল ও এরিন। 

ড্যানিয়েল র‍্যাডক্লিফের বয়স এখন ৩৩, তাঁর প্রেমিকা এরিন ডার্কের বয়স ৩৮। প্রায় বছর দশেক ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। ২০১৩ সালে প্রথম 'কিল ইওর ডার্লিংস' ছবিতে একসঙ্গে কাজ করার পর তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়।

প্রসঙ্গত ২০২০ সালে ড্যানিয়েল তাঁর 'হ্যারি পটার'-এর সহ অভিনেতা রুপার্ট গ্রিন্টের বাবা হওয়ার প্রসঙ্গেও প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন,  'আমি পরের দিন ওঁকে টেক্সট করি। আমি প্রচণ্ড খুশি হয়েছি। খুবই দুর্দান্ত ব্যাপার। আর একইসঙ্গে এটা ভেবেও খুব আজব লাগছে যে আমাদের বয়স এমন হয়ে গেছে যে এবার আমাদেরও সন্তান হতে পারে, কিন্তু হ্যাঁ সেই বয়সে পৌঁছে তো গেছি বটে।' 

ড্যানিয়েলকে শেষ 'উইয়ার্ড: দ্য অল ইয়াঙ্কোভিচ স্টোরি' ছবিতে দেখা গিয়েছিল। বায়োপিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে একবার জানান যে নিজের সন্তানদের জন্য খ্যাতি চান না তিনি। ড্যানিয়েলের ইচ্ছা ফিল্ম সেটের অন্যান্য কাজে উৎসাহ খুঁজে নেবে তাঁর সন্তানেরা। তাঁর কথায়, 'ফিল্ম সেট দুর্দান্ত জায়গা। আমি তো মনে করি অনেকে এটা অনেকসময় বাচ্চাদের জন্য ভাল স্থান। কিন্তু এর খ্যাতির দিকই সকলের আগে এড়িয়ে চলা উচিত।'

আরও পড়ুন: Top Entertainment News Today: বিচ্ছেদের পথে হাঁটছেন ইন্দ্রনীল-বরখা? সলমনের ছবিকে আইনি চিঠি, বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget