এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: সম্পর্ক ভাঙল টাইগার-দিশার?

Tiger-Disha Breakup: সম্পর্ক থাকার কথা যেমন স্বীকার করেননি। তেমনই সম্পর্কে ভাঙার কথাও প্রকাশ্যে আনেননি কেউই। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্রে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।

মুম্বই: সম্পর্কে রয়েছেন, সে কথাই কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার শ্রফ (Tiger Shroff) ও দিশা পাটানি (Disha Patani)। কিন্তু তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি, সবকিছুতেই রসায়ন টের পাওয়া যেত। তাছাড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে টাইগার - দিশাকে। সম্প্রতি শোনা যাচ্ছে, দুই তারকার মধ্য়ের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে (Breakup)। সম্পর্ক থাকার কথা যেমন স্বীকার করেননি। তেমনই সম্পর্কে ভাঙার কথাও প্রকাশ্যে আনেননি কেউই। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্রে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।

ব্রেকআপ হয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানির?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রায় ৬ বছর সম্পর্কে থাকার পর ব্রেকআপ হয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানির। চলতি বছরের শুরুর দিকেই তাঁরা প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। সূত্রের খবর, এই মুহূর্তে কেরিয়ারে বিশেষ মনোযোগ দিয়েছেন টাইগার শ্রফ। তাই সম্পর্কের ভাঙন তাঁর জীবনে খুব একটা প্রভাব ফেলেনি। প্রেমের সম্পর্ক ভাঙলেও টাইগার - দিশার মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক এখনও রয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই। 

দিশা পাটানিকে শীঘ্রই দেখা যাবে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যাবে জন আব্রাহামের বিপরীতে। অন্যদিকে, সদ্যই নিজের আগামী ছবি 'স্ক্রু ঢিলা'র ঘোষণা করেছেন টাইগার শ্রফ। দুই তারকাই একে অপরকে তাঁদের আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ফলে, বোঝাই যাচ্ছে, বন্ধুত্বের সম্পর্ক তাঁদের মধ্যে এখনও অটুট।

আরও পড়ুন - Katrina Kaif: বর্তমানের ছবিতে প্রাক্তনের ক্যামিও, বেজায় চটলেন ক্যাটরিনা?

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই টাইগার শ্রফ ও দিশা পাটানির একাধিক ছবি নজর কাড়ল চলতি বছরের শুরুতেও। তাঁদের মলদ্বীপ ভ্রমণের ছবিও কোথায় ভুলতে পেরেছেন নেটিজেনরা। কিন্তু হঠাৎ কী হল? যার জন্য সম্পর্কে ইতি টানলেন দুই তারকা? যদিও টাইগার ও দিশার সম্পর্ক ভাঙার পিছনে কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। দুই তারকাই বর্তমানে নিজের নিজের কেরিয়ারে মন দিয়েছেন। তাই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আসলেও তা বুদ্ধির সঙ্গে এড়িয়েও যাচ্ছেন।

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget