এক্সপ্লোর

Ramesh Sippy Birthday: রমেশ সিপ্পির জন্মদিনে বিশেষ ছবি শেয়ার হেমা মালিনীর

এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে হেমা মালিনী (Hema Malini) বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে পরিচালক রমেশ সিপ্পির (Ramesh Sippi) সঙ্গে বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের সেটে দেখা যাচ্ছে।

মুম্বই: আজ জন্মদিন বলিউডের অন্যতম হিট ছবির পরিচালক রমেশ সিপ্পির (Ramesh Sippi)। 'শোলে' (Sholey) এবং আরও বেশ কিছু জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন তিনি। আজ রমেশ সিপ্পির জন্মদিনে বিশেষ ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী (Hema Malini)। 

আরও পড়ুন - Pushpa Film Update: 'পুষ্পা'র হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের কন্ঠস্বর কোন বলিউড নায়কের?

এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে হেমা মালিনী বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে পরিচালক রমেশ সিপ্পির সঙ্গে বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের সেটে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে রমেশ সিপ্পির উদ্দেশে হেমা মালিনী লিখেছেন, 'আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সহকর্মী এবং বলিউডে আমার জার্নির সফরসঙ্গী রমেশ সিপ্পির আজ জন্মদিন। তাঁর জন্মদিনে তাঁর জন্য অনেক অনেক শুভকামনা, সুস্বাস্থ্য এবং তাঁর জন্য সুন্দর ভবিষ্যতের কামনা করি। আমার বেশিরভাগ সফল ছবিরই পরিচালক তুমি। ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'

প্রসঙ্গত, পরিচালক রমেশ সিপ্পির জন্ম ১৯৪৭ সালের ২৩ জানুয়ারি। তাঁর বাবা ছিলেন প্রয়াত প্রযোজক জি পি সিপ্পি। কেরিয়ারের একেবারে শুরুর দিকে রমেশ সিপ্পি তাঁর বাবার প্রযোজনাতেও বেশ কিছু ছবি পরিচালনা করেন। সেই ছবিগুলির মধ্যে 'জোহর- মেহমুদ ইন গোয়া', 'মেরে সনম' প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি হেমা মালিনীর সঙ্গে 'আন্দাজ', 'সীতা অউর গীতা' ছবিতে কাজ করেন। যদিও সমস্ত ছবিকে ছাপিয়ে যায় 'শোলে'। এখনও বলা হয় বলিউডের একশো বছরেরও বেশি সিনেমার ইতিহাসে আজও সবথেকে জনপ্রিয় এবং সফল ছবি 'শোলে'। এই ছবিতে হেমা মালিনীর 'বাসন্তী' চরিত্রটি আজও একইরকমভাবে জনপ্রিয় দর্শকের কাছে। একসঙ্গে বহু ছবিতে কাজ করতে করতে রমেশ সিপ্পির সঙ্গে খুব ভালো সম্পর্কও গড়ে ওঠে হেমা মালিনীর। অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনীর আজকের দিনেও এমন পোস্ট পরিচালক এবং অভিনেত্রীর একে অপরের প্রতি সৌজন্য এবং সম্মানের দৃষ্টান্ত স্থাপন করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget