এক্সপ্লোর

Pushpa Film Update: 'পুষ্পা'র হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের কন্ঠস্বর কোন বলিউড নায়কের?

'পুষ্পা দ্য রাইজ' ছবিটি হিন্দি ভার্সনে দেখা যাওয়ার পর থেকে উচ্ছ্বসিত হিন্দিভাষী দর্শকেরা। জানেন কি 'পুষ্পা দ্য রাইজ' ছবির হিন্দি ভার্সনে পর্দার আল্লু অর্জুনের জন্য কন্ঠস্বর দিয়েছেন কোন বলিউড তারকা? 

মুম্বই:মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবি। খুব অল্প সময়ের মধ্যেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি। গত ১৪ জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখা যাচ্ছে ব্লকবাস্টার হিট এই ছবি।

'পুষ্পা দ্য রাইজ' ছবিটি হিন্দি ভার্সনে দেখা যাওয়ার পর থেকে উচ্ছ্বসিত হিন্দিভাষী দর্শকেরা। কিন্তু জানেন কি 'পুষ্পা দ্য রাইজ' ছবির হিন্দি ভার্সনে পর্দার আল্লু অর্জুনের জন্য কন্ঠস্বর দিয়েছেন কোন বলিউড তারকা? 

শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade)। 'গোলমাল' খ্যাত এই বলিউড অভিনেতাই 'পুষ্পা দ্য রাইজ' ছবির হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের জন্য ভয়েসওভার দিয়েছেন।  নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রেয়স। ভিডিওতে দেখা যাচ্ছে স্টুডিওতে আল্লু অর্জুনের ছবির বিভিন্ন দৃশ্য়ের জন্য ডাবিং করছেন তিনি। ভিডিও শেয়ার করে সেখানে তিনি লিখেছেন, 'সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। 'পুষ্পা'র হিন্দি ভার্সনে আমার কন্ঠস্বর যে এত জনপ্রিয়তা অর্জন করবে ভাবিনি। সকলের ভালোবাসা দারুণ লাগছে। আল্লু অর্জুন সব রেকর্ড ভেঙে দিয়েছো। 'পুষ্পা' ঝুঁকেগা নেহি, রুকেগা নেহি।' ভিডিওতেও দেখা যাচ্ছে, শ্রেয়স পর্দার আল্লু অর্জুনের জন্য ওই জনপ্রিয় ডায়লগটি বলছেন। 'পুষ্পা পুষ্পারাজ... ম্যায় ঝুঁকেগা নেহি...'

আরও পড়ুন - Raina on Pushpa Dance: ডেভিড ওয়ার্নারের পর সুরেশ রায়নার ভাইরাল ডান্স 'পুষ্পা'র গানের তালে

একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে বলেন, 'একজন অভিনেতা হিসেবে সবথেকে ভালো লাগে তখন যখন তাঁর কাজ প্রশংসা পায়। এক্ষেত্রে নিজেকে ধন্য মনে করছি। সত্যি কথা বলতে কি আমি তো তেমন বেশি ডাবিং করি না। 'পুষ্পা'র আগে মাত্র একটি ছবিতেই ডাবিং করেছিলাম। সেটা ছিল 'দ্য লায়ন কিং'। বক্স অফিসে 'লায়ন কিং' ছবিটিও দারুণ সফল হয়েছিল। আর আল্লু অর্জুনের ক্ষেত্রে বলতে পারি, যেকোনও অভিনেতাই চাইবেন 'পুষ্পা'র মতো একটি চরিত্রে অভিনয় করতে। এবং ওই সমস্ত ডায়লগ পর্দায় বলতে। আমি তো ছবিটায় অভিনয় করতে পারিনি। কিন্তু আমার কন্ঠস্বরের মধ্যে দিয়ে দর্শকদের কাছে পৌঁছতে পেরেছি। ভালো লাগছে।' প্রসঙ্গত, এর আগে আল্লু অর্জুনও শ্রেয়সের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই ছবিতে তাঁর হয়ে হিন্দিতে কন্ঠস্বর দেওয়ার জন্য।

পরিচালক সুকুমারের 'পুষ্পা দ্য রাইজ' ২০২১ সালের সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া, তেলুগু ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা ছবি এটি। প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। প্রথম পাঁচ দিনের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ইতিমধ্যেই এই ছবি তিনশো কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। 'পুষ্পা দ্য রাইজ' ছবিটি অভিনেত্রী রশ্মিকা মন্দানার কেরিয়ারের অন্যতম হিট ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget