এক্সপ্লোর

Highest Paid Actress: দীপিকা, আলিয়া, কিমবা সামান্থা-নয়নতারা নন, ইনিই ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী

Highest Paid Actress: বলিউডের জেন ওয়াই তারকের মধ্য়ে অন্য়তম আলিয়া ভট্ট। একটি সিনেমার জন্য় ১০ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন রণবীর কপূর ঘরণী।

কলকাতা: পারিশ্রমিকের নিরিখে পুরুষ অভিনেতাদের থেকে ভারতে অনেকটাই পিছিয়ে অভিনেত্রীরা। এনিয়ে বিভিন্ন সময়ে সরবও হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউতের মত প্রথম সারির বলিউড অভিনেত্রীরা। তবে তাতে বৈষম্য় দূর হয়নি। কিন্তু বিটাউনে বেশ কয়েকজন অভিনেত্রীরা যা পরিশ্রমিক পান, তা দেখে রীতিমত তাক লেগে যেতে পারে। 

এই তালিকায় প্রথমেই রয়েছে প্রিয়ঙ্কা চোপড়া। IMDb-এর সমীক্ষা অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রতি সিনেমা ও সিরিজের জন্য ১৫ কোটি থেকে শুরু করে ৪০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়ঙ্কা। আর সেখানে সিনেমা থেকে সিরিজ সবেতেই জমিয়ে অভিনয় করছেন।

সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকার দ্বিতীয় স্থানে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ১৯৮৬ সালের ৫ জানুয়ারী ভারতীয় পরিবারে জন্ম হয় এই অসাধারণ প্রতিভাময়ী অভিনেত্রীর। প্রতিটি সিনেমার জন্য় ১৫ থেকে শুরু করে ৩০ কোটি টাকা পান বলিউডে মস্তানি।

আরও পড়ুন...

সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!

এবার যাঁর কথা বলব, তিনি ভারতের অন্য়তম বিতর্কিত নায়িকা। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়তেই চায় না। কথা বলছি কঙ্গনা রানাউতের। 'কুইন' অভিনেত্রী একটি সিনেমার জন্য় ১৫ থেকে শুরু করে ২৭ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান।

IMDb-এর সমীক্ষা অনুযায়ী, এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ক্য়াটরিনা কাইফ। সিনেমা পিছু ১৫ থেকে ২১ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। 

বলিউডের জেন ওয়াই তারকের মধ্য়ে অন্য়তম আলিয়া ভট্ট। এই তালিয়ার পঞ্চম স্থানে রয়েছেন তিনি। এক একটি সিনেমার জন্য় ১০ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন রণবীর কপূর ঘরণী।

IMDb-এর প্রতিবেদন অনুযায়ী এই অভিনেত্রী পরই যিনি আছেন তিনি হলেন অনুষ্কা শর্মা। একটি সিনেমার জন্য় ৮ থেকে ১২ কোটি টাকা নেন এই অভিনেত্রী।

এবার যাঁর কথা বলব তাঁর ঐশ্বরিক সৌন্দর্যের ছটায় মাতোয়ারা হয় আসমুদ্রহিমাচল। 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'গুজারিস' মন সিনেমায় তাঁর অভিনয় ও রূপে মুগ্ধ হয়েছিল আপামর সিনেপ্রেমীরা। বোঝাই যাচ্ছে কার কথা বলছি। অভিনেত্রী ঐশ্বর্য রাই প্রতিটি সিনেমার জন্য় ১০ কোটি টাকা পারিশ্রমিক পান।

এই তালিকায় রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারাও।  শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান'-এ কাজ করছেন তিনি। নয়নতারা প্রতি সিনেমায় ২ কোটি থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

এবার কথা বলব অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর।  প্রধানত তেলেগু এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন এই অভিনেত্রী। তবে হিন্দি সিরিজ ও সিনেমাতেও ইদানীং তাঁকে কাজ করতে দেখা যাচ্ছে। সিনেমা ও সিরিজ পিছু ৩ কোটি থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget