এক্সপ্লোর

Hina Khan: হিনা খানের থাইরয়েড ক্যান্সার? নায়িকার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, উদ্বিগ্ন অনুরাগীরা

Hina Khan Cancer News: কিছু দিন ধরেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্ট করতে দেখা গিয়েছে হিনাকে।

মুম্বই: টেলি অভিনেত্রী হিনা খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। অভিনেত্রী মারণ রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। তিনি থাইরয়েডে আক্রান্ত বলে খবর মিলেছে। অভিনেত্রী নিজে যদিও কিছু খোলসা করেননি। তবে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন তিনি। তবে ইতিমধ্যেই হিনাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর। (Hina Khan)

কিছু দিন ধরেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্ট করতে দেখা গিয়েছে হিনাকে। একটি পোস্টে হিনা লেখেন, 'আমাদের কাহিনির শেষ নেই, আত্মা অবিনশ্বর। লড়াই যত কঠিনই হোক, যোদ্ধার সঙ্গে মিরাকল ঘটে'। 'আল্লাহ্-র উপর সব ছেড়ে দিলাম' বলেও লেখা ছিল পোস্টের ক্যাপশনে।হিনার এই পোস্ট ঘিরে চিন্তা ছড়িয়েছে। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, কামনা করেছেন তাঁর অনুরাগীরা। (Hina Khan Cancer News)

হিনা নিজে যদিও কিছু জানাননি এখনও পর্যন্ত, জল্পনা খারিজও করে দেননি। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের পোস্ট তুলে ধরেছেন হিনার অনুরাগী। কিছু দিন আগে, হাসপাতালের ওপিডি বিভাগে, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে দেখা হয় বলে পোস্টে জানান ওই চিকিৎসক, তাতে জল্পনা জোর পেয়েছে। 


Hina Khan: হিনা খানের থাইরয়েড ক্যান্সার? নায়িকার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, উদ্বিগ্ন অনুরাগীরা

হিনাকে ইতিমধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি সামনে এসেছে। সেখানে হিনার চিকিৎসা চলছে বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। কেমোথেরাপির জেরে হিনার মাথার চুলও পড়ে গিয়েছে বলে দাবি করেছেন তাঁরা। 

এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হিনা। শ্যুটিংয়ের আপডেট দেওয়া থেকে পরিবার, দৈনন্দিন জীবনের ছবিও তুলে ধরেন। ইদে বিশেষ পোস্ট থাকেই। কিন্তু এবছর ইদ-আল-আঝায় তেমন কোনও পোস্ট না করে একটি উক্তি তুলে ধরেন হিনা, যাতে প্রতি মুহূর্তে একটি করে নিঃশ্বাস, একটি করে পা ফেলার কথা লেখা ছিল। সেটি চোখে পড়তেই হিনার স্বাস্থ্যের খোঁজ নেন অনেকে। কিন্তু নায়িকা কোনও জবাব দেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget