এক্সপ্লোর

Hrithik Roshan: কে এই সাবা আজাদ? কেন দেখা করতে গিয়েছিলেন হৃত্বিক?

কয়েকদিন আগেই নেট দুনিয়ায় হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বেশ কিছু ছবি ভাইরাল হয়। অভিনেতার সঙ্গে দেখা যায় এক মহিলাকে। মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরতে দেখা যায় তাঁদের।

মুম্বই: বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে। বিবাহবিচ্ছেদ হলেও দুজনের মধ্যে বন্ধুত্ব এখনও খুব ভালো। পরিবারের কোনও উৎসব হোক কিংবা সন্তানদের সঙ্গে বেড়াতে যাওয়া। বিবাহিত জীবনে ইতি টানলেও বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন তাঁরা। বলিউড তারকার প্রাক্তন স্ত্রী সুজানের অন্য সম্পর্কের কথা নেট দুনিয়ায় মাঝে মধ্যেই প্রকাশ পাওয়া গেলেও হৃত্বিকের ব্যক্তিগত জীবন একেবারেই গোপনে। কিন্তু সাম্প্রতিককালে ভাইরাল হওয়া কিছু ছবি জল্পনা বাড়াচ্ছে 'কোই মিল গয়া' অভিনেতার নতুন সম্পর্কের।

কয়েকদিন আগেই নেট দুনিয়ায় হৃত্বিক রোশনের বেশ কিছু ছবি ভাইরাল হয়। অভিনেতার সঙ্গে দেখা যায় এক মহিলাকে। মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরতে দেখা যায় তাঁদের। ওই মহিলার হাত ধরে ছিলেন হৃত্বিক। আর তাতেই গুঞ্জন আরও জোরাল হয়েছে। নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর কি তাহলে এবার প্রেমে পড়লেন বলিউড হার্টথ্রব? ওই মহিলার মুখ মাস্কে ঢাকা থাকার কারণে তাঁর পরিচয় সেই সময়ে স্পষ্ট করে জানা যাচ্ছিল না। পরে জানা যায়, ওই তিনি আদতে অভিনেত্রী সাবা আজাদ। অভিনেত্রীর সঙ্গে হৃত্বিক রোশনের ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ডেটিংয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে, এবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু।

আরও পড়ুন - Bigg Boss 15 Winner: চিনে নিন 'বিগ বস ১৫'-র বিজয়ী তেজস্বী প্রকাশকে

হৃত্বিক রোশনের ঘনিষ্ঠমহল থেকে সাংবাদমাধ্যমের কাছে জানানো হয়েছে যে, এক কমন বন্ধুর মাধ্যমে সাবা আজাদের সঙ্গে পরিচয় হয় অভিনেতার। প্রথমবার দেখা হওয়ার পর থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সাবা এবং হৃত্বিক। সম্প্রতি তাঁরা ডিনারে যান একসঙ্গে। ডিনার সারার পর তাঁরা কাজ নিয়ে আলোচনা করছিলেন।

২০০৮ সালে 'দিন কবাড্ডি' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় সাবা আজাদের। ২০১১তে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে 'মুঝসে ফ্রেন্ডশিপ করোগে' ছবি দিয়ে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করেন। এছাড়াও ওটিটিতে কাজ করেছেন তিনি। সাবা আজাদকে খুব শীঘ্রই দেখা যাবে 'রকেট বয়'তে।

অন্যদিকে, হৃত্বিক রোশনের হাতে রয়েছে একাধিক ছবি। কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে তাঁর আগামী ছবি 'বিক্রম বেদা'র ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকেও। এছাড়াও 'ফাইটার' ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget