এক্সপ্লোর

Laal Singh Chaddha: কেমন হয়েছে 'লাল সিং চাড্ডা'? দেখার পর কী প্রতিক্রিয়া হৃত্বিক-ফারহানদের?

বি টাউনের বেশ কিছু তারকা আমির খানের ছবিকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

মুম্বই: গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তো কোথাও ছবিটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শিখ জনজাতি থেকে আর্মিদের নিয়ে দেখানো বিভিন্ন ইস্যুকে ঘিরে বিতর্কও  তৈরি হয়েছে। তার জেরে নেট মাধ্যমে বয়কট লাল সিং চাড্ডা ট্রেন্ডিং করেন নেটিজেনদের একাংশ। এবার বি টাউনের বেশ কিছু তারকা আমির খানের ছবিকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

'লাল সিং চাড্ডা'র প্রশংসায় পঞ্চমুখ হৃত্বিক থেকে ফারহান-

এদিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা'র রিভিউ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'সবে মাত্র দেখা শেষ করলাম 'লাল সিং চাড্ডা'। আমার হৃদয় ভরে গেল। কম-বেশি নানা দিক থেকে দেখতে গেলে এই ছবি এককথায় অসাধারণ। এমন অসাধারণ ছবি দেখতে কেউ মিস কোরো না বন্ধুরা। যাও যাও। এখনই গিয়ে ছবিটা দেখো। এটা খুব সুন্দর ছবি। অসাধারণ সুন্দর।' বলিউড ডিভা করিনা কপূর খান আবার হৃত্বিক রোশনের সেই পোস্টটিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন।

আরও পড়ুন - Raju Srivastava Health: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? জানাচ্ছেন তাঁর ভাইপো

ছবি নির্মাতা এবং অভিনেতা ফারহান আখতারও আমির খানের 'লাল সিং চাড্ডা'কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফারহান আখতার লিখেছেন, 'সত্যিই কী অসাধারণ সিনেমা। 'ফরেস্ট গাম্প'-এর মতো ছবির অফিশিয়াল রিমেক তৈরি করা এতটাও সহজ নয়। কিন্তু লাল সিং সেই কাজটাই করে দেখিয়েছে। ছবির সঙ্গে জড়িয়ে থাকা সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।'

আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। জানা যায়, ছবিটি তৈরি করতে প্রায় ৩ বছর সময় লেগেছে। এছাড়াও আসল ছবির সত্ত্ব পেতে প্রায় ৮ বছর সময় লেগেছে। 'লাল সিং চাড্ডা'তে আমির খানের বিপরীতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী তারকা নাগা চৈতন্য এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন।

'লাল সিং চাড্ডা' বক্স অফিস কালেকশন-

অন্যদিকে, আজ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'তৃতীয় দিনে 'লাল সিং চাড্ডা'র সামান্য উন্নতি। সপ্তাহ শেষের দিন বলে এই উন্নতি। কিন্তু এটাই যথেষ্ট নয়। দ্রুত আরও বেশি ব্যবসা জরুরি। তিনদিনের মোট আয়ও এখনও অনেকটাই কম। বৃহস্পতিবার এই ছবি ব্যবসা করেছে ১১.৭০ কোটি টাকার। শুক্রবার ব্যবসা করেছে ৭.২৬ কোটি টাকার। এবং শনিবার এই ছবি ব্যবসা করেছে ৯ কোটি টাকার। তিনদিনে 'লাল সিং চাড্ডা'র মোট বক্স অফিস কালেকশন ২৭.৯৬ কোটি টাকা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget