এক্সপ্লোর

Hrithik Roshan: নাচ করতে গিয়ে পায়ে চোট, শ্যুটিং বন্ধ করতে হল হৃতিক রোশনকে!

Hrithik Roshan News: এই ছবির চমক দুই হেভিওয়েট তারকা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন প্যাকড এই ছবিতে থাকছে নাচ গানের মতো বিনোদনও।

কলকাতা: ফের শ্যুটিং করতে গিয়ে আহত হৃতিক রোশন (Hrithik Roshan)। এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেই 'ওয়ার ২' (War 2) ছবির একটি গানের শ্যুটিং করছিলেন হৃতিক। সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর (JR NTR)। শোনা যাচ্ছে এই ছবির একটি গানের শ্যুটিং করতে গিয়ে নাকি হৃতিকের পায়ে চোট লেগেছে। আর সেই কারণেই নাকি আপাতত স্থগিত করা হয়েছে হৃতিকের শ্যুটিং। 

এই ছবির চমক দুই হেভিওয়েট তারকা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন প্যাকড এই ছবিতে থাকছে নাচ গানের মতো বিনোদনও। শোনা যাচ্ছে, এই ছবির একটি গানের জন্য নাচের অভ্যাস করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। দুই তারকাকে এক ছবিতে, এর গানে নাচের তালে পা মেলাতে দেখা যাবে, এটাই  তো যথেষ্ট উত্তেজনার খবর অনুরাগীদের কাছে। তবে এই গানের নৃত্য অভ্যাস করতে গিয়েই হল কাল। এই গানের নাচ অভ্যাস করার সময় হৃতিকের পায়ে একটি চোট লাগে। সঙ্গে সঙ্গে সেটে ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, হৃতিকের পায়ের চোট তেমন গুরুতর নয়। তবে চিকিৎসক নিদান দেন, কোনও রকম ঝুঁকি না নিয়ে হৃতিকের বিশ্রাম নেওয়াই শ্রেয়। চিকিৎসকের কথা মতো, এখন চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে হৃতিককে। এর ফলে থমকে থাকবে 'ওয়ার ২'-এর শ্যুটিং। 

কিছুদিন আগে রাকেশ রোশন হৃতিকের একটি শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি বলছেন, 'একটা দৃশ্য় ছিল, হৃতিক অনেক উঁচু একটা বিল্ডিংয়ে বেয়ে উঠবে। আমি ক্যামেরায় চোখ রেখে নিচে বসে রয়েছি। একটা রাস্তার মাঝখানে। আমি ক্যামেরায় চোখ রেখেই বুঝতে পারছিলাম, কোনও একটা অস্বস্তিতে পড়েছে ও। একেবারেই ব্যালেন্স পাচ্ছে না। উঠতেই পারছে না। কিন্তু আমি যে চেয়ার থেকে উঠে গিয়ে অ্যাকশন ডিরেক্টরকে বুঝিয়ে বিষয়টা বলব, তারপরে কিছু করব.. ততক্ষণ ওই ওপর থেকে পড়ে যায় হৃতিক। ওর গায়ে রোপ লাগানো ছিল। সেই নিয়ে সবশুদ্ধ ও পড়ে যায়। সৌভাগ্যবশত ও একটি ক্যানোপির ওপর পড়ে তো তেমন চোট পায়নি। এমনকি ক্যানোপির লোহার রডগুলো ও ওকে ছোঁয়নি পর্যন্ত। কিন্তু এরপরেও শ্যুটিং বন্ধ করতে চায়নি হৃতিক। ও কাজ চালিয়ে যাওয়ারই নির্দেশ দেয়। আমি শ্যুটিং বন্ধ করার নির্দেশ দিলে হৃতিক বলে, 'না বাবা, আমায় আজকে শ্যুটিং করতেই হবে। নাহলে এই ভয়টা চিরকাল আমার মধ্যে রয়ে যাবে। আমি ঠিক আছি। চিন্তার কিছু ঘটেনি।' কিন্তু রাকেশ আজও যেন ছেলের সেই ভয়াবহ স্মৃতি বুকে করে বয়ে নিয়ে বেড়ান।

আরও পড়ুন: Karan Johar: ঝরঝরিয়ে কমছে ওজন, শীর্ণকায় চেহারা! কর্ণ কী অসুস্থ? পরিচালক বললেন...

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget