এক্সপ্লোর

কবীর খানের আগামী সিনেমায় নেই সলমন, দেখা যাবে হৃত্বিক রোশনকে

মুম্বই: বলিউডের নামী পরিচালক কবীর খানের আগামী সিনেমায় নেই সলমন খান। হৃত্বিক রোশন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে খবর। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কবীর খানের রোমান্টিক-অ্যাকশন ধর্মী আগামী ছবিটি প্রযোজনা করছেবন সাজিজ নাদিদওয়ালা। জানা গেছে, এই সিনেমা বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। বিদেশে সিনেমার শ্যুটিং হবে। যদিও এই সিনেমায় হৃত্বিকের বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন, তা নিয়ে কিছু জানা যায়নি। আগামী সেপ্টেম্বরে সিনেমার শ্যুটিং শুরু হবে। উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে হৃত্বিকের 'কাবিল'। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। শাহরুখ খানের 'রঈস'-এর সঙ্গে টক্কর স্বত্ত্বেও দারুন ব্যবসায়িক সাফল্য পেয়েছে এই সিনেমা। অন্যদিকে, কিছুদিন আগেই 'টিউবলাইট' সিনেমার শ্যুটিং শেষ করেছেন কবীর খান। এই সিনেমায় অভিনয় করছেন সলমন খান। এ বছর ইদে এই সিনেমা মুক্তি পাবে। এর আগে সলমনের সঙ্গে 'বজরঙ্গী ভাইজান' সিনেমা করেছিলেন কবীর। টিউবলাইট সিনেমার শ্যুটিংয়ের সময় পরিচালকের সঙ্গে সলমনের মনোমালিন্য হয়েছিল বলে খবর। যদিও পরে মিটমাট হয়ে যায়। এখন কী কারণে তাঁর আগামী সিনেমা থেকে সলমন বাদ পড়তে চলেছেন, তা কবীরই বলতে পারবেন।

সেরা শিরোনাম

Bengal T20: বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
Prosenjit Chatterjee: 'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
Ujaan Ganguly: পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
Loknath Dey Exclusive: কখনও রিহার্সাল মিস করি না, মঞ্চ আমার স্বস্তির জায়গা, ক্যামেরার সামনে আসাটা তো দুর্ঘটনা: লোকনাথ দে
কখনও রিহার্সাল মিস করি না, মঞ্চ আমার স্বস্তির জায়গা, ক্যামেরার সামনে আসাটা তো দুর্ঘটনা: লোকনাথ দে

ভিডিও

Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP
Suvendu Adhikari: 'নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক কর্মী থাকবে না',বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
BJP News: উত্তম দাসের বাড়ি গেলেন অর্জুন, একমঞ্চে দেখে অনুষ্ঠান ছাড়লেন কৌস্তভ, ব্যারাকপুরে তুঙ্গে জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget