এক্সপ্লোর

''আন্ডার রেটেড' নই, কিন্তু যোগ্যতা অনুযায়ী কাজ পাইনি'', এবার অভিযোগ কুণাল খেমুর

খুব ঘন ঘন বড়পর্দায় দেখা যায় না কুণাল খেমুকে। কেন? সুযোগ পান না? ইন্ডাস্ট্রিতে তিনিও তো তথাকথিত 'বহিরাগত'ই।

মুম্বই: তাঁর অভিনীত 'কলযুগ' সাড়া ফেলে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে কম কাজ করলেও প্রশংসার ঘাটতি ছিল না কোনওদিনই। খুব ঘন ঘন বড়পর্দায় দেখা যায় না কুণাল খেমুকে। কেন? সুযোগ পান না? তিনি তাঁর বলিউড-জার্নি নিয়ে অখুশি নন, তবে তাঁর প্রতিভার পূর্ণব্যবহার হয়নি, মনে করেন পতৌঢি পরিবারের জামাই কুণাল খেমু। সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল জানান, ইন্ডাস্ট্রিতে যোগ্য সমাদর পাননি এমনটা মনে হয় না ঠিকই, কিন্তু তাঁর যোগ্যতার যথেষ্ট ব্যবহার করতে পারেনি বলিউড।...আরও ভাল কাজ পাওয়ার যোগ্যতা তাঁর ছিল, মনে করেন অভিনেতা। তাঁর কথায়, 'আমি এখন বিশ্বাস করি, আমি একটা জিনিসই করতে পারি, তা হল নিজের কাজ।' মহেশ ভট্টর ছবিতে শিশু অভিনেতা হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। এরপর 'জখম', 'হাম হ্যায় রাহি পেয়ার কে', 'ভাই', 'দুশমন'-এর মতো ছবিতে। ২০০৫ এ সেই মহেশ ভট্টই কুণালকে বড়পর্দায় নিয়ে এলেন নায়ক হিসেবে। ছবির নাম 'কলযুগ'। সেই ছবির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এরপর কুণালের ফিল্মোগ্রাফিতে যুক্ত হয়েছেস 'ট্রাফিক সিগন্যাল', 'সুপারস্টার', 'গো গোয়া গান' সহ আরও ছবি। কুণালের কথায়, এত ছবি করার পরও কেউ তাঁকে নবাগত বলে ভুল করতেই পারেন। কারণ তিনি নাকি এখনও ছবিমুক্তির আগে ততটাই নার্ভাস। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কুণাল অভিনীত 'লুটকেস'। কিন্তু ছবিটি তৈরি করা হয়েছিল বড়পর্দায় মুক্তি পাবে বলেই। শ্যুটিঁংয়ের সময় পরিচালক থেকে কলাকুশলী সকলের কাজের ধরনটাই হলমুক্তির কথা মনে করে। কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা হল না। তার জন্য কি কুণাল হতাশ? অভিনেতার সোজাসাপ্টা উত্তর, ওটিটি আর হলমুক্তির স্বাদ আলাদা হলেও, ওটিটিতে একটা ছবি মুক্তি পেলে, সেটা সবসময়ের জন্য থেকে যায়। ছবির সাফল্য-ব্যর্থতার পুরো হিসেবটাই হয় প্রথম উইকএন্ডে ব্যবসার উপর। কিন্তু ওটিটি-তে আবার সেই ঝুঁকি নেই । কুণাল ছাডা়ও এই ছবিতে অভিনয় করেছেন গজরাজ রাও, বিজয় রাজ, রণবীর শোরে প্রমুখ।

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget