এক্সপ্লোর

মনে হয় না, দর্শক আমাকে সলমনের 'বৌদি' হিসেবে মেনে নেবেন, বললেন ভাগ্যশ্রী

মুম্বই: ২৭ বছর আগে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র সুমনকে এখনও ভুলতে পারেননি দর্শক। তারপর সব ছেড়েছুড়ে সংসার করতে চলে যান ভাগ্যশ্রী। বলিউড আর তেমনভাবে দেখেনি তাঁকে। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেছেন, সলমন খানের সঙ্গে এখনও মাঝে মধ্যে যোগাযোগ হয় তাঁর। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান। কোনও অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা হয়। সলমনের সঙ্গে আরও কোনও ছবি করা তাঁর হয়ে ওঠেনি। টেলিভিশনের পর্দায় তিনি বয়স্ক রোল করলেও সিনেমায় সলমন এখনও নায়ক। ভাগ্যশ্রী জানাচ্ছেন, অফার এলেও পর্দায় সলমনের বৌদি সাজা তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ দর্শক কোনওভাবেই তাঁকে সেই ভূমিকায় গ্রহণ করবেন না। তবে যদি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র রিমেক হয়, তবে নিজের জায়গায় আলিয়া ভট্টকে দেখতে চাইবেন তিনি। সলমনের জায়গায় রণবীর সিংহ বা রণবীর কপূর। দুই রণবীরের অভিনয়েরই দারুণ ফ্যান তিনি। শোনা গিয়েছিল, সলমন খান তাঁর ছেলে অভিমন্যুকে বড় পর্দায় ব্রেক দেবেন। ভাগ্যশ্রী জানিয়েছেন, সেই খবর সত্যি ছিল না। তাঁকে একবার সংবাদমাধ্যম জিজ্ঞাসা করে, তিনি কি চান, সলমনের হাত ধরে সিনেমায় সুযোগ পান তাঁর ছেলে অভিমন্যু। জবাবে তিনি বলেন, তা দুর্দান্ত হবে। এ ব্যাপারে তিনি সলমনের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হয়তো। অথচ সেখান থেকে গুজব ছড়িয়ে যায়, অভিমন্যুকে সলমন ব্রেক দিচ্ছেন। ফলে ‘ম্যায়নে পেয়ার কিয়া’-য় তাঁর সহ অভিনেতাকে ফোন করে বিষয়টি খুলে বলেন তিনি। সলমন একটুও অসন্তুষ্ট হননি। তিনি সলমনকে বলেন, অভিমন্যুর সঙ্গে তাঁর দেখা হলে মা হিসেবে তিনি খুশি হবেন। যদিও পরে আর কথা এগোয়নি। কেন আর বড় পর্দায় সেভাবে দেখা গেল না তাঁকে? ভাগ্যশ্রীর জবাব, তাঁর স্বামী হিমালয় তাঁকে নায়কদের সঙ্গে রোমান্স করতে দেখতে স্বচ্ছন্দ ছিলেন না। তাঁর শ্বশুর শাশুড়ির কোনও সমস্যা না হলেও হিমালয় অসন্তুষ্ট হতেন। অথচ স্বামীকে তিনি পাগলের মত ভালবাসতেন। তাই খানিকটা বাধ্য হয়েই নিজেকে ছবির জগত থেকে সরিয়ে নেন তিনি।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget