এক্সপ্লোর

' আই ফর ইন্ডিয়া'-র আয়োজনে করোনা ত্রাণ সংগ্রহে গান গাইলেন শাহরুখ, হৃতিক, ফারহান, নাচ মাধুরী, আলিয়ার

‘সব সহি হো জায়েগা’ করোনা পরিস্থিতি বলিউডের কিং খানের গলায় গানের সুরে আশার বাণী। তবে নিছক অনুরাগীদের উদ্বুদ্ধ করা নয়, এই গানের মাধ্যমেই করোনা পরিস্থিতের মোকাবিলায় ত্রাণ সংগ্রহ করছেন শাহরুখ। তবে কেবল বলিউডের বাদশা নয়, ' আই ফর ইন্ডিয়া' ক্যাম্পেনিং-এ যোগ দিয়ে ত্রাণ সংগ্রহে এগিয়ে এসেছেন হৃতিক রোশন, আমির খান, মাধুরী দিক্ষীত নেনে ও অন্যান্য তারকারা।

মুম্বই: ‘সব সহি হো জায়েগা’ করোনা পরিস্থিতি বলিউডের কিং খানের গলায় গানের সুরে আশার বাণী। তবে নিছক অনুরাগীদের উদ্বুদ্ধ করা নয়, এই গানের মাধ্যমেই করোনা পরিস্থিতের মোকাবিলায় ত্রাণ সংগ্রহ করছেন শাহরুখ। তবে কেবল বলিউডের বাদশা নয়, ' আই ফর ইন্ডিয়া' ক্যাম্পেনিং-এ যোগ দিয়ে ত্রাণ সংগ্রহে এগিয়ে এসেছেন হৃতিক রোশন, আমির খান, মাধুরী দিক্ষীত নেনে ও অন্যান্য তারকারা। ফেসবুকে লাইভ পারফরমেন্স করে করোনা মোকাবিলায় অনুদান সংগ্রহের কাজ করছেন বলিউডের তারকারা। বিনা পারিশ্রমিকে কেউ গাইছেন গান, কেউ পড়ছেন কবিতা। সবটাই লাইভে। আর এই লাইভ কনসার্টের নাম রাখা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’। এই কনসার্টের জন্যই গান গাইলেন কিং খান।
এই ডিজিটাল কনসার্টে অংশ নিয়েছেন বলিউডের হৃতিক রোশন, আমির খান, মাধুরী দিক্ষীত নেনে, আলিয়া ভট্ট, প্রিয়াঙ্কা চোপড়া, নিকস জোনাস, পরিণীতি চোপড়া, সেফ আলি খান সহ হলিউডের উইল স্মিথ, মিক জ্যাগার ও সোফি টার্নারও। পরিচালক কর্ণ জোহার ও জোয়া আখতার এই ডিজিটাল কনসার্ট শুরু করেন। এরপর গীতিকার মনোজ মুন্তাশিরের লেখা ‘‌তুমসে হো নেহি পায়েগা'‌ কবিতাটি শোনা যায় অক্ষয় কুমারের কন্ঠে। এরপর আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও জানান যে বর্তমান পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো খুব জরুরি। আমির বলেন, ‘‌সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আশাহত না হওয়া।'‌ তিনি আর্থিকভাবে সচ্ছল অবস্থার দেশবাসীকে অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন। এরপর এই যুগল ‘‌আ চলকে তুঝে ম্যায় লেকে চলু'‌ ও ‘‌জিনা ইসিকা নাম হ্যয়'‌ গানটি গেয়ে শোনান দর্শকদের। ছেলে আরিনের পিয়ানোর সুরে মাধুরী দীক্ষিতের উপস্থাপনা তাক লাগিয়ে দেয় সবাইকে। টাইগার শ্রফ তাঁর বার্তায় বলেন, ‘‌করোনা পারবে না দেশবাসীর সঙ্গে লড়তে।'‌ এরপর তাঁর গান ‘‌রূপ তেরা মাস্তানা'‌ এবং ‘‌ঠহর জা'‌। জনপ্রিয় গান শুনিয়ে কনসার্ট মাতান শ্রেয়া ঘোষাল, পাপন, সুনিধি চৌহান, বি প্রাক, হর্ষদীপ কউর, লিসা মিশ্র, বাদশার মত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ফারহান আখতার তাঁর ব্যান্ডের সঙ্গে ‘‌রক অন'‌-এর ‘‌তুম হো তো'‌ গানটি গেয়ে শোনান। হৃত্বিক রোশনকে পিয়ানোর সঙ্গে গাইতে শোনা যায় ‘‌তেরে জ্যায়সা ইয়ার কাহা'‌।
নিক আর জো জোনাস ভারতীয়দের শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‌কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতীয়দের অভূতপূর্ভ লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে।'‌ পারফর্ম করেন প্রীতম চক্রবর্তী, অরিজিৎ সিং। কবিতা আবৃত্তি করেন প্রিয়াঙ্কা চোপড়া। গান শোনান সোনু নিগম, ব্রায়ান অ্যাডামস। ভিকি কৌশল এবং রণবীর সিং, ঐশ্বর্য্য় রাই বচ্চন, ক্যাটরিনা কইফ, রানি মুখোপাধ্যায় সহ অন্যান্যরাও এই লাইভ কনসার্টে দেশবাসীকে দেন সাবধানে থাকার, সুস্থ থাকার বার্তা।
৪ ঘণ্টা ২০ মিনিট ধরে চলে এই ডিজিটাল লাইভ কনসার্চ।  ৩ কোটিরও বেশি অনুদান উঠেছে এই কনসার্ট থেকে।এই অনুদানের সমস্ত টাকাই গিভইন্ডিয়া পরিচালিত কোভিড রেসপন্স তহবিলে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget