এক্সপ্লোর

বলিউডে এখনও মানিয়ে নিতে অসুবিধে হয় সানি লিওনের

মুম্বই: ইন্ডাস্ট্রিতে ৫ বছর হয়ে গেছে তাঁর। তবু এখনও নিজেকে নবাগত বলে মনে করেন সানি লিওন। যেভাবে বলিউডে কাজ হয়, তার সঙ্গে মানিয়ে নিতে এখনও তাঁকে সমস্যায় পড়তে হয়। রিয়্যালিটি টিভি শো বিগ বস থেকে বলিউডে উত্তরণ আমেরিকায় প্রাপ্তবয়স্কদের ছবির এই অভিনেত্রীর। ‘জিসম টু’ দিয়ে বলিউডে হাতে খড়ি। হিন্দি ছবিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সানি জানিয়েছেন, প্রথম দিকে অনেকটাই মানিয়ে নিতে হয় তাঁকে। দ্রুত বুঝতে পারেন, যেটুকু পরিবর্তন দরকার, তা তাঁর নিজেকেই করতে হবে কারণ বলিউড তাঁর সঙ্গে মানিয়ে নেবে না। এখনও সেটে যেভাবে কাজ চলে, তার সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই। সানি বলেছেন, ভারতে থেকে কাজ করতে তিনি ভালবাসেন। রোজ নতুন কিছু শিখছেন তিনি। তাই কাজে মজা রয়েছে কিন্তু প্রতিকূল অবস্থার সঙ্গ লড়াইও চলছে ভেতরে ভেতরে। নিউ ইয়র্কের একটি স্টার্ট আপের সঙ্গে হাত মিলিয়ে নিজস্ব অ্যাপ লঞ্চ করছেন সানি। যেহেতু একজন অভিনেতার অভিনয় জীবন খুব একটা বড় নয়, তাই নিজেকে দ্রুত ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। এ জন্য ই-কমার্সের সাহায্য নিচ্ছেন তিনি। তাঁর কথায়, অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমন বা আমির খান ছাড়া বলিউডে দীর্ঘদিন টিকে আছেন এমন অভিনেতা কোথায়। তাই নিজস্ব ব্র্যান্ডকে ই-কমার্সের সাহায্যে তিনি এমন পোক্ত করে গড়তে চান, যাতে ছবি না পেলেও তাঁর কোনও অসুবিধে না হয়। তাই ই-কমার্স তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। ৩৫ বছরের অভিনেত্রী জানিয়েছেন, তিনি মূল সোশ্যাল মিডিয়ার সৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় মানুষকে চিনিয়েছে, তিনি কে। তাই অ্যাপ তাঁর কাছে খুবই জরুরি যাতে তাঁর ফ্যানরা সহজেই তাঁর সম্পর্কে খবরাখবর পেতে পারেন। বলিউডের অভিনেত্রীদের মধ্যে সোনম কপূরকে সবথেকে বেশি পছন্দ করেন সানি। টুইটারে ফলোও করেন তাঁকে। আর অভিনেতাদের মধ্যে সানির পছন্দ? রণবীর সিংহ!

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget