এক্সপ্লোর

বিরাট কোহলিকে উৎসাহ দিতে ইংল্যান্ডে পৌঁছলেন অনুষ্কা

ইংল্যান্ডে স্বামী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে গেলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় লন্ডনে বিরাটের সঙ্গে অনুষ্কার একটি ছবি সামনে এসেছে। বিশ্বকাপে আগামী শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

লন্ডন: ইংল্যান্ডে স্বামী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে গেলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় লন্ডনে বিরাটের সঙ্গে অনুষ্কার একটি ছবি সামনে এসেছে। বিশ্বকাপে আগামী শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে স্বামীকে উত্সাহ যোগাতে লন্ডনে পৌঁছে গিয়েছেন অনুষ্কা।
View this post on Instagram
 

Spotted! ????❤ #viratkohli #anushkasharma #virushka #london

A post shared by ICTGURLL // 14K ???? (@ictgurll) on

উল্লেখ্য, এর আগেও ভারতীয় দলের বিদেশ সফরে বিরাটের সঙ্গে দেখা গিয়েছে অনুষ্কাকে। কিন্তু চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত গ্যালারিতে বসে স্বামীকে উত্সাহ দিতে দেখা যায়নি তাঁকে। আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ম্যাচে তাঁকে গ্যালারিতে বসে বিরাটের হয়ে  গলা ফাটাতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। অনুষ্কা সদ্য এলেও শিখর ধবন ও রোহিত শর্মার স্ত্রীরা সন্তানদের নিয়ে আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বুড়ো আঙুলে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শিখর সদ্যই একটি ছবি শেয়ার করেছিলেন। ওই ছবিতে তাঁকে স্ত্রী আয়েশা ও রোহিত শর্মার স্ত্রী রিতিকার সঙ্গে দেখা গিয়েছে। ছবিতে রোহিত ও শিখরের সন্তানদেরও দেখা গিয়েছে।
View this post on Instagram
 

Enjoying the local train journey with the Sharma family ????- @rohitsharma45 @ritssajdeh @aesha.dhawan5

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

বিশ্বকাপের প্রথম ২০ দিন বিসিসিআই খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সঙ্গে ভ্রমণের অনুমতি দেয়নি। তবে এবার সেই অবস্থান বোর্ড বদলেছে বলেই মনে করা হচ্ছে। গত রবিবার পাকিস্তানকে ৮৯ রানে হারানোর পর টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের দুদিন ছুটি দেওয়া হয়েছিল। সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে খেলোয়াড়রা যাতে তরতাজা ও আরও শক্তিশালী হয়ে ফেরেন সেই লক্ষ্যেই এই বিরতি দেওয়া হয়েছিল। বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জিতেছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget