এক্সপ্লোর

২০১৮-র বন্যা, ধসেও নাগাল্যান্ড গিয়ে মুখ্যমন্ত্রীকে ১.২৫ কোটির চেক দিয়েছিলেন সুশান্ত

অকালে চলে যাওয়া তারকার মর্মান্তিক প্রয়াণ সংবাদ শুনে বিষাদে ডুবে যান রিও সহ রাজ্যের অনেক মানুষ, যাঁদের মনে সুশান্তকে কাছ থেকে দেখার, তাঁর সংস্পর্শে আসার সুখস্মৃতি রয়ে গিয়েছে। নাগাল্যান্ডের প্রতি তাঁর সেই দরদের কথা মনে পড়ছে তাঁদের।

কোহিমা: বলিউড আর নাগাল্যান্ড। দুস্তর ব্যবধান দুয়ের। কিন্ত তাদের মধ্যেই যেন সেতু হয়ে উঠেছিলেন প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত। ২০১৮-য় নাগাল্যান্ডের বন্যা, ধসের পর নিজে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী নেফিউ রিওয়ের হাতে সাহায্য হিসাবে ১ কোটি ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন তিনি। অর্থাত শুধু কেরলের জন্য বন্যাত্রাণই নয়, দেশের উত্তরপূর্বের এই প্রান্তিক রাজ্যের মানুষের সমস্যাও তাঁকে ভাবিয়েছিল। অকালে চলে যাওয়া তারকার মর্মান্তিক প্রয়াণ সংবাদ শুনে বিষাদে ডুবে যান রিও সহ রাজ্যের অনেক মানুষ, যাঁদের মনে সুশান্তকে কাছ থেকে দেখার, তাঁর সংস্পর্শে আসার সুখস্মৃতি রয়ে গিয়েছে। নাগাল্যান্ডের প্রতি তাঁর সেই দরদের কথা মনে পড়ছে তাঁদের। মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, সুশান্ত সিংহ রাজপুতের অসময়ে চলে যাওয়ার খবরে বিরাট আঘাত পেয়েছি, কষ্ট হচ্ছে। তিনি ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে দেখা করে আমায় একটা চেক দিয়েছিলেন যখন ২০১৮-য় ভয়ঙ্কর বন্যা, ধসে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাগাল্যান্ডের প্রতি তাঁর ভালবাসা, উদার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া চিরকাল মনে রাখব। তাঁর আত্মা শান্তি পাক। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আবু মেথা আবার নাগাল্যান্ড সফরে সুশান্তের ক্রিকেট খেলার ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মেথা লিখেছেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দুঃখজনক খবর একটা আঘাত। চমত্কার একজন অভিনেতা, দয়াবান মনের মানুষ, নাগাল্যান্ডের বন্ধু। প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমাদের কাছে এসেছিলেন, খোলা মনে সাহায্য করেন। আপনি আমাদের যে আনন্দ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোলা সুশান্তের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন মেথা।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget