এক্সপ্লোর

Irrfan Khan Death Anniversary: স্মরণে ইরফান খান, এই সপ্তাহান্তে দেখতে পারেন এই পাঁচ ছবি

Irrfan Khan Death Anniversary: আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে রইল এমন পাঁচ ছবির সন্ধান, যা প্রত্যেক সিনেপ্রেমীর দেখা উচিত। দেখতে পাবেন কোনও না কোনও ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)।

নয়াদিল্লি: দেখতে দেখতে দুই বছর কেটে গেছে। ২৯ এপ্রিল, ২০২০। ইহলোকের মায়া ত্যাগ করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মানেন অভিনেতা। 

ইরফান খানের মৃত্যুতে ভেঙে পড়ে সিনে দুনিয়া। চোখের জলে ভাসে অনুরাগীরা। তবে তিনি সশরীরে না থাকলেও বেঁচে রয়েছেন তাঁর সৃষ্টির (art) মাধ্যমে। একেকটা চরিত্রে যেভাবে প্রাণ সঞ্চার করেছেন তিনি, তা সত্যিই প্রশংসার যোগ্য।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে রইল এমন পাঁচ ছবির সন্ধান, যা প্রত্যেক সিনেপ্রেমীর দেখা উচিত। দেখতে পাবেন কোনও না কোনও ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)।

১. মকবুল

ডিজনি প্লাস হটস্টারে পাওয়া যাবে এই ছবি। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক 'ম্যাকবেথ' অবলম্বনে বিশাল ভরদ্বাজ এই ছবি তৈরি করেন। নাম ভূমিকায় অভিনয় করেন ইরফান খান। এটি নিঃসন্দেহে তাঁর অন্যতম সেরা কাজ। এই ছবিতে পঙ্কজ কপূর ও তাবুকেও দেখা যায়। 

 

২. দ্য লাঞ্চবক্স

নেটফ্লিক্সে মিলবে এই ছবি। দুই একেবারে সাধারণ মানুষের দুর্দান্ত প্রেম কাহিনি। লাঞ্চবক্স বা টিফিন বাক্সের আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রেমে পড়েন ছবির মুখ্য দুই চরিত্র। অভিনয়ে ইরফান খান, নিমরত কৌর। 

 

৩. পান সিংহ তোমর

এই ছবিও দেখতে পারবেন নেটফ্লিক্সে। 'পান সিংহ তোমর' একটি হৃদয়বিদারক জীবনী যিনি জাতীয় স্টিপলচেজ চ্যাম্পিয়ন কিন্তু পরিস্থিতির কারণে ডাকাতে পরিণত হন। তোমরের চরিত্রে ছিলেন ইরফান। জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি এই ছবির জন্য।

 

৪. কিস্সা

এই ছবি দেখে খানিক অস্বস্তিতে পড়তে পারেন, মন ভাঙতে পারে এবং খানিক দায়িত্ববোধও বাড়তে পারে। লিঙ্গ পরিচয়, লিঙ্গ বৈষম্য ও পরিবারের সদস্যদের কাজকর্ম-দায়িত্ব ও সমাজের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। একজন পুরুষতান্ত্রিক মানুষ উম্বর সিংহ হিসাবে, ইরফান খান দর্শকদের মধ্যে সহানুভূতি এবং ক্ষোভ জাগিয়ে তোলেন, একযোগে।

 

৫. পিকু

এই ছবির মুখ্য চরিত্রে হয়তো ছিলেন না ইরফান খান। কিন্তু পার্শ্ব চরিত্রও যে ছবির অন্যতম মূল উপাদান তার প্রমাণ এই ছবি। বাবা-মেয়ের গল্প বলে এই ছবি। সেখানে সাবলীল অভিনয়ে অনুঘটকের কাজ করেন ইরফান খান। এই ছবি সোনি লিভে দেখতে পাবেন।

 

আরও পড়ুন: Virat Kohli Dance: 'ও অন্তাভা', 'নাচো নাচো' গানে পা মেলালেন বিরাট কোহলি, ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget