এক্সপ্লোর

Rhea Chakraborty: সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী?

Bollywood Celebrity Updates: সুশান্ত প্রয়াত হয়েছেন অনেকগুলো দিন কেটে গিয়েছে। এখন কি তাঁকে ভুলে ফের নতুন সম্পর্কে জড়ালেন রিয়া? গুঞ্জন শোনা যাচ্ছে তেমনই।

মুম্বই: ২০২০ সালের মর্মান্তিক একটা ঘটনা। নিজের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হল বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। আর তারপর কার্যত হইচই পড়ে যায় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে। তার আগে পর্যন্ত তাঁকে যত মানুষ চিনতেন, একটা ঘটনাতেই তিনি আরও বেশি করে পরিচিত মুখ হয়ে গেলেন। সুশান্ত সিংহ রাজপুতকে মাদক সরবরাহ করার অভিযোগে তাঁকে গ্রেফতারও করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও পরে তিনি জামিনে ছাড়া পান। সুশান্ত প্রয়াত হয়েছেন অনেকগুলো দিন কেটে গিয়েছে। এখন কি তাঁকে ভুলে ফের নতুন সম্পর্কে জড়ালেন রিয়া? গুঞ্জন শোনা যাচ্ছে তেমনই।

ফের প্রেম করছেন রিয়া চক্রবর্তী?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ফের তাঁর নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন। শোনা যাচ্ছে, বর্তমানে তিনি সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীম সচদেবের ভাই বান্টি সচদেবের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও দুজনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বরং, অনেক বেশি গোপনে রেখেছেন এই সম্পর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, 'দুজনকে একসঙ্গে খুশি দেখে খুব ভালো লাগছে। গত কয়েক বছরে রিয়ার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে। সেই কঠিন সময়ে রিয়ার পাশে ছিলেন বান্টি। সবসময় নিজের কাঁধ বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রীর দিকে। ওরা এখন একসঙ্গে রয়েছে। আর এই খবরটা গোপনে থাকুক, সেটাই চায়।'

প্রসঙ্গত, ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি কর্নারস্টোন স্পোর্টের সিইও হলেন বান্টি সচদেব। এই এজেন্সির সঙ্গে একসময়ে যুক্ত ছিলেন রিয়াও। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তের সময় বান্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

">

অন্যদিকে, রিয়া চক্রবর্তীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'চেহরা' ছবিতে। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমিদের সঙ্গে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'গ্যাসলাইট' ছবিতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget