এক্সপ্লোর

RRR Sequel: 'RRR'-এর সিক্যুয়েল নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর, কী বললেন লেখক বিজয়েন্দ্র প্রসাদ?

Vijayendra Prasad: 'RRR'-এর সিক্যুয়েলে দেখা মিলতে পারে মহেশ বাবুরও।

কলকাতা: 'RRR'-এর সিক্যুয়েল নিয়ে একাধিক খবর প্রকাশ্য়ে এসেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন লেখক বিজয়েন্দ্র প্রসাদ। সম্প্রতি তিনি জানান যে, ইতিমধ্য়েই 'RRR'-এর সিক্যুয়েলের কাহিনি লেখা তিনি শুরু করে দিয়েছেন। যা পছন্দও হয়েছে তাঁর ছেলে তথা প্রথিতযশা পরিচালক এসএস রাজামৌলিরও। তাঁর কথায় রাজামৌলি তাঁকে আরও নিখুঁত ভাবে এই স্ক্রিপ্টের ওপর কাজ করার জন্য় অনুরোধ করেছেন।

তিনি আরও জানান যে, 'RRR'-এর সিক্যুয়েলে দেখা মিলতে পারে মহেশ বাবুরও। তবে এখনও চৃড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবিষয়ে।

আরও পড়ুন...

রোজ কমপক্ষে ১০০ রোগী AIIMS-এ, দিল্লিতে উত্তরোত্তর বাড়ছে কনজাঙ্কটিভাইটিস, কী করণীয় জানালেন চিকিৎসকেরা

প্রসঙ্গত, 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে। 

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন।

জানা যায়, বছরের শুরুর দিকে, প্রিয়ঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটির স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন এবং ছবিটি দেখার জন্য় দর্শককে উদ্বুদ্ধও করেছিলেন। তিনি এসএস রাজামৌলি এবং সঙ্গীত পরিচালক এমএম কিরাভানির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "এই অবিশ্বাস্য ভারতীয় চলচ্চিত্রের যাত্রায় অবদান রাখতে আমি অন্তত কিছু করতে পারি। শুভকামনা এবং অভিনন্দন @RRRMovie।"

এর পাশাপাশি, প্রিয়ঙ্কা রাম চরণ সম্পর্কে তাঁর ভাবনা শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানিয়েছিলেন, তিনি রাম চরণের সঙ্গে 'জাঞ্জির'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন। তিনি শেয়ার করেছেন যে চরণ হলেন ভারতের ব্র্যাড পিট। তিনি আরও বলেন, "রামের অসাধারণ ক্যারিশমা আছে। আমি ব্র্যাড পিটকে জানি না, আমি জানি না সে সুন্দর কিনা, তবে রাম সুন্দর।" 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget