এক্সপ্লোর

সলমন, সোহেল, আরবাজের মধ্যে কাকে বেশি পছন্দ? কী উত্তর দিলেন ইউলিয়া?

সলমন, আরবাজ, সোহেলের মধ্যে কে বেশি পছন্দের? এমন প্রশ্ন তাঁকে ছুড়ে দিয়েছিলেন এক নেটিজেন।

মুম্বই: ইউলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক নিয়ে চর্চা বহুদিনের। ইউলিয়াই সলমনের জীবনসঙ্গিনী হতে পারেন, এমন কানাঘুষো বলিউডে চলতেই থাকে। তবে সেসব নিয়ে মুখ না খুললেও, সলমনের সঙ্গে ইউলিয়ার সম্পর্ক যে বেশ মধুর, তা প্রমাণ হয়েছে বারবার। লকডাউন চলাকালীনও ইউলিয়া ছিলেন সলমনের ফার্ম হাউসে। শুধু সলমন নন, খান-ভাইদের প্রত্যেকেরই কাছের মানুষ তিনি। তবে সলমন, আরবাজ, সোহেলের মধ্যে কে বেশি পছন্দের? এমন প্রশ্ন তাঁকে ছুড়ে দিয়েছিলেন এক নেটিজেন। বুদ্ধিমতীর মতোই সলমনের নাম বলেননি ইউলিয়া। শুধু উত্তর দেন, 'খান'। একজন আবার ব্যঙ্গের সুরে ইউলিয়াকে প্রশ্ন করেন, সোনাক্ষী কি আপনাকে কোলে নিতে পারবে? ইউলিয়ারও বুদ্ধিমতীর মতো জবাব, কেন নয়? সোনাক্ষী খুবই শক্তিশালী (পড়ুন, স্ট্রং)। ও পারতেই পারে। সেই সঙ্গে ইউলিয়া দাবাং-২ এর একটি ছবিও শেয়ার করেন। যেখানে সোনাক্ষী সলমনকেও উপরে তুলে নিয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে ইউলিয়াকে জিগ্যেস করা হয়, কবে সলমনের সঙ্গে বিয়ে করছেন? উত্তরে তিনি বলেন, 'হে ঈশ্বর! এই প্রশ্নটা আসতেই থাকে। এর থেকে প্রয়োজনীয় প্রশ্ন হল, একজন মানুষ অপর জনের সম্পর্কে ঠিক কী ভাবছেন। একসঙ্গে সময় কাটানো, অন্য সবকিছুর থেকে জরুরি বেশি। একসময় আমার বাবা-মাও এই প্রশ্ন করতেন।' যদিও ইউলিয়া জানান, এখন আর তাঁর মা এই প্রশ্নটা করেন না। কারণ তিনি বুঝিয়েছেন, জীবনে খুশি থাকাটা বেশি জরুরি। 'একজনের সঙ্গে ভালভাবে থাকা, ভাল সময় কাটানো, যোগাযোগ রাখা...তাঁর সঙ্গে জীবন কাটানো, কাগুজে স্বীকৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget