এক্সপ্লোর

'Jawan': শাহরুখ অভিনীত 'জওয়ান' ছবিতে 'ইনটেন্স লুক'-এ বিজয় সেতুপতি? নতুন পোস্টার প্রকাশ্যে

Shah Rukh Khan: 'জওয়ান' ছবির যে প্রিভিউ এসেছে প্রকাশ্যে তা দর্শকের উত্তেজনা দ্বিগুণ করতে যথেষ্ট। তার ওপর ছবিতে শাহরুখ খানের একাধিক লুক, শেষ পাতে 'বেকরার করকে...' গানে নাচ।

নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান' (Jawan) ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শুধু কিং খানই নন, এটি শাহরুখের সঙ্গে দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির (Atlee) প্রথম ছবি। সেই সঙ্গে বাদশাহের সঙ্গে ছবিতে অভিনয় করছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা (Nayanthara), দক্ষিণের অপর তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। ছবির টিজার ইতিমধ্যেই উত্তেজনার আগুন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সেই আবহেই মুক্তি পেল ছবির নতুন পোস্টার। যদিও কোথাও উল্লেখ করা নেই, কিন্তু ছবি দেখে সকলেই মনে করছেন এটি বিজয় সেতুপতির লুক। 

'জওয়ান' ছবির নতুন পোস্টার প্রকাশ্যে

'জওয়ান' ছবির যে প্রিভিউ এসেছে প্রকাশ্যে তা দর্শকের উত্তেজনা দ্বিগুণ করতে যথেষ্ট। তার ওপর ছবিতে শাহরুখ খানের একাধিক লুক, শেষ পাতে 'বেকরার করকে...' গানে নাচ। সেই আবহেই প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার একটি চোখ কেবল। এই 'ইনটেন্স লুক' দেখে অনেকেই নিশ্চিত এটি ছবিতে বিজয় সেতুপতির লুক। উত্তেজনার পারদ চড়িয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। কোথাও উল্লেখ করেননি ছবিটি কার। ক্যাপশনে লিখেছেন, 'উনি আপনাদের সকলকে খুব কাছ থেকে নজর করছেন! খেয়াল রাখবেন।' অনুরাগীদের একাংশের দাবি, এই ছবিটি বিজয় সেতুপতির। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর, হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায়। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিতে বেশ কিছু স্টান্ট করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। শোনা যাচ্ছে, ছবিতে দ্বৈত  চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। এছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, প্রিয়মণিকে। শোনা যাচ্ছে দেখা যাবে থলপতি বিজয়কেও। 

আরও পড়ুন: Kangana Ranaut: 'খুদে রানাউত' আসতে চলেছে! অপেক্ষার প্রহর গুনছেন কঙ্গনা, পোস্ট করলেন সাধের ছবি

বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত শাহরুখ খানের 'পাঠান' ছবির রেকর্ড ভাঙা ব্যবসা ভাগ্য ফেরায় বলিউডের। সেই থেকেই 'জওয়ান' ছবি নিয়ে আরও বেশি আশায় বুক বাঁধছে বলিউড। ২০২৩ সালের দ্বিতীয় রিলিজ এটি অভিনেতার। বছরের শেষে রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার পর্দায় আসবেন শাহরুখ। ছবির নাম 'ডাঙ্কি'। সেই ছবি নিয়েও আশাবাদী অনুরাগীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget