এক্সপ্লোর

Allu Arjun on Jeet: জিৎ-এর মুখে 'পুষ্পা'-র প্রশংসা, আপ্লুত হয়ে কি উত্তর দিলেন খোদ অল্লু অর্জুন?

Jeet on Allu Arjun: জিৎ-এর পোস্টে কমেন্ট করেছেন খোদ অল্লু অর্জুন

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় মিলে গেল দুই টলিউড। আসলে প্রশংসা আর ভালবাসা ডিঙিয়ে যেতে পারে যে কোনও বাধাকেই। এক্ষেত্রেও তাই। 'পুষ্পা' দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ হলেন টলিউড অভিনেতা জিৎ (Jeet)। আর সেই ভালবাসায় ভাসলেন অল্লু অর্জুন (Allu Arjun) খোদ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করলেন সেই ভালবাসার। ঠিক কী হল? কী কথাবার্তা হল জিৎ আর অল্লু অর্জুনের মধ্যে? 

সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা'-র একটি ছবি শেয়ার করে জিৎ লিখেছেন, 'পুষ্পা ২ দেখলাম। আমি চমকে গেলাম, অবাক হয়ে গেলাম। পুরো কাস্টের দুর্দান্ত পারফর্মম্যান্স। অল্লু অর্জুন আবার প্রমাণ করলেন তিনি এই দেশের সেরা ট্যালেন্ট। সুকুমার গাড়ুকে শুভেচ্ছা এত দুর্দান্ত একটা লেখা আর এত দুর্দান্ত একটা পরিচালনার জন্য। ব্লকবাস্টার ছবি অনেকগুলো কারণের জন্যই। অবশ্যই দেখুন 'পুষ্পা'। 

আর এই পোস্টে কমেন্ট করেছেন খোদ অল্লু অর্জুন। তিনি লিখেছেন, 'জিৎ গাড়ু, আপনাকে অনেক ধন্যবাদ এত শুভেচ্ছাবার্তা আর নিজের ভাললাগার কথা বলার জন্য। আপনার যে ছবিটা ভাল লেগেছে তাতে আমি ভীষণ আপ্লুত। আপনার ভালবাসায় আমি আপ্লুত।' আর এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। জিৎ অনুরাগীরা তো আপ্লুত অল্লুর এই উত্তর পেয়ে। 

অন্যদিকে, Sacnilk website জানাচ্ছে, এই ছবি প্রথম দিনেই শুধুমাত্র ভারতে আয় করেছে ১৭৫.১ কোটি। এই ছবির প্রচারও হয়েছিল যথেষ্ট। মনে করা হচ্ছে, ছবির প্রচার যে উন্মাদনা তৈরি করেছিল, তাতে প্রভাবিত হয়েই প্রথম দিনই ছবিটা দেখে ফেলেছেন অনেকেই। তবে শুধুমাত্র হিন্দিতে নয়, এই ছবির তেলুগু থেকেও আয় হয়েছে প্রচুর। জানা যাচ্ছে, প্রথম দিনে তেলুগু ভাষায় এই ছবি ৯৫.১ কোটি উপার্জন করেছে। এটাই এখনও পর্যন্ত 'পুষ্পা'-র সবচেয়ে বেশি উপার্জন। এরপরেই আসে হিন্দি ভাষা। এই ভাষায় ছবিটি আয় করেছে ৬৭ কোটি টাকা। অন্যদিকে তামিল নাড়ুতে এই ছবিটি আয় করেছে ৭ কোটি টাকা। 

 

আরও পড়ুন: Allu Arjun: অল্লুকে দেখতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু, ২৫ লাখ টাকা সাহায্য, পরিবারের সঙ্গে দেখা করতে চান 'পুষ্পা'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget