এক্সপ্লোর

Bollywood Celebrity Update: মা হতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী

এবার বছর পড়তেই সুখবর শোনালেন আর এক বলিউড অভিনেত্রী। নতুন বছরের শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রকাশ্যে এলো তা মা হতে চলার সুখবরও।

মুম্বই: বলিউডে একের পর এক খুশির খবর। কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের একঝাঁক তারকা। রাজকুমার রাও (Rajkumar Rao) -পত্রলেখার (Patralekha) বিয়ে দিয়ে শুরু। তারপর একে একে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) -ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনের। এছাড়াও ছোট বড় পর্দা মিলিয়ে বেশ কিছু তারকা নতুন জীবন শুরু করলেন। এবার বছর পড়তেই সুখবর শোনালেন আর এক বলিউড অভিনেত্রী। নতুন বছরের শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রকাশ্যে এলো তা মা হতে চলার সুখবরও।

আরও পড়ুন - Nusrat Jahan: ফিটনেস ভুলে বছরের প্রথম দিন মিষ্টিতে মজলেন নুসরত

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী কাজল আগরওয়ালের (Kajal Agarwal) মা হতে চলার খবর শোনা যাচ্ছিল বিভিন্ন সূত্রে। যদিও অভিনেত্রী কিংবা তাঁর স্বামী গৌতম কিচলু এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি। এবার নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময়ই মা হতে চলার সুখবর পাওয়া গেল তারকা দম্পতির পক্ষ থেকে। এদিন কাজল আগরওয়াল এবং তাঁর স্বামী গৌতম কিচলু নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজেদের রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিতে হালকা বেবি বাম্প লক্ষ করা যাচ্ছে অভিনেত্রীর। আর এই ছবি পোস্ট করেই জীবনে নতুন অতিথি আসার খবর দিলেন কাজল।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কাজল আগরওয়ালের একটি ছবি শেয়ার করে গৌতম কিচলু লেখেন, '২০২২তে তোমার সঙ্গে দেখা হচ্ছে।' সঙ্গে অন্তঃসত্বা মহিলার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। দক্ষিণী এবং বলিউডের পরিচিত অভিনেত্রী কাজল আগরওয়ালের মা হতে চলার খবরে খুশি অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০২০-র ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল আগরওয়াল। চলতি বছর তাঁদের বিবাহবার্ষিকীর আগে থেকেই অভিনেত্রীর মা হতে চলার গুঞ্জন শোনা যায়। দক্ষিণের ছবির জনপ্রিয় অভিনেত্রী বলিউডেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তাঁকে দেখা যায় অক্ষয় কুমারের বিপরীতে 'স্পেশাল ছাব্বিশ' ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget