এক্সপ্লোর

শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক বদলে গেছে:কাজল

মুম্বই:  টিনসেল টাউন, আরব সাগরের পাড়ের এই স্বপ্ননগরীতে প্রতিদিন, প্রতিমুহূর্তে সম্পর্ক বদলায়। দীর্ঘদিন কাজ করলেও বদলে যায় সম্পর্কের সমীকরণ। কখনও অনেক সম্পর্ক হয়ে যায় জোরালো, কখনও আবার ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে টুকরো হয়ে যায়, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। প্রতিমুহূর্তের সেই অনিশ্চয়তার মাঝখানে কেমন আছে রাজ-সিমরানের সম্পর্ক। ‘বাজিগর’ দিয়ে শুরু, তারপর ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ এবং সাম্প্রতিক কালের ‘দিলওয়ালে’। এক সঙ্গে বক্স অফিসকে একের পর এক হিট ছবি উপহার দেওয়া এই শাহরুখ-কাজল জুটি অন-স্ক্রিনেও যেমন হিট, শোনা যায় অফ-স্ক্রিনেও তাঁদের কেমিস্ট্রি দুর্দান্ত। এত বছর বাদে রাজের সিমরানের কাছে জানতে চাওয়া হয়েছিল, এখন কেমন সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে? কোথাও কি সম্পর্কের সমীকরণ একটু হলেও পরিবর্তন হয়নি? বলিউড ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর কাটানোর পর কাজলের কথায়, কোথাওতো সামান্য একটু পরিবর্তন এসেছে তাঁদের মধ্যে। কারণ শাহরুখ এখন তিন সন্তানের বাবা এবং তিনি দুই সন্তানের মা। এতদিনে তাঁদের দুজনেরই বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, মানুষ হিসেবে তাঁরা স্বাভাবিক ভাবেই বদলেছেন। তাঁদের আত্মবিশ্বাস বেড়েছে, এরসঙ্গে একে অপরের প্রতি নির্ভরশীলতা বেড়েছে। কাজলের কথায় শাহরুখ তাঁকে তাঁর সবচেয়ে খারাপ সময়েও দেখেছেন। সেই সময়ও তাঁরা স্বচ্ছন্দ ছিলেন। কাজেই সম্পর্কের সমীকরণ বদলালেও, বদল ভালর জন্যেই হয়েছে। ছবিতে কাজ করার কথায়, কাজলের জবাব, যতদিন ভগবান চাইবেন ততদিন তিনি কাজ করবেন। সিনেমায় অভিনয় হোক বা অন্য কিছু, ভগবান চাইলে তিনি কাজ করতেই থাকবেন। এদিকে ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর কাটানোর পর কাজলের প্রতিক্রিয়া, এখনও অনেক কিছু শেখা বাকি রয়েছে। তাঁর মা তনুজা আরও অনেক বেশি দিন এখানে কাজ করেছেন। তিনিই তাঁর আদর্শ।

সেরা শিরোনাম

Anirban Bhattacharya: 'হুলিগানইজম'-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ
'হুলিগানইজম'-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Zubeen Garg: জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি
জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি
Big Boss Bangla: 'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?
'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?

ভিডিও

WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live
Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget