এক্সপ্লোর

Tanishaa Mukerji Covid Positive: করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়

স্টার কিড হলেও বলিউডে সেভাবে নিজের প্রভাব বজায় রাখতে পারেননি তনিশা মুখোপাধ্যায়। দুই দিদি এবং কাজল বলিউডে দাপিয়ে অভিনয় করছেন।কিন্তু কেরিয়ারের শুরু থেকেই খুব একটা ভালো জায়গায় থাকতে পারেননি তনিশা।

মুম্বই: সম্প্রতি দীর্ঘদিন বাদে বড় পর্দায় ফেরার ঘোষণা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। জানিয়েছিলেন, 'কোড নেম আব্দুল' দিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। বড় পর্দায় কামব্যাকের সুখবরের মাঝেই অভিনেত্রী জানালেন যে, তিনি করোনায় (Covid19) আক্রান্ত হয়েছেন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান যে, 'সকলকে জানাচ্ছি, আমার করোনার (Coronavirus) পরীক্ষা পজেটিভ এসেছে। আর খুব শীঘ্রই প্রয়োজনমতো আইসোলেশনে থাকতে হবে'। শনিবার নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন তনিশা মুখোপাধ্যায়।

স্টার কিড হলেও বলিউডে সেভাবে নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারেননি তনিশা মুখোপাধ্যায়। দুই দিদি রানি মুখোপাধ্যায় এবং কাজল আজকের দিনেও বলিউডে দাপিয়ে অভিনয় করছেন। কিন্তু কেরিয়ারের শুরু থেকেই খুব একটা ভালো জায়গায় থাকতে পারেননি তনিশা। 'নীল অ্যান্ড নিকি', 'ওয়ান টু থ্রি', 'সরকার'-র মতো ছবিতে অভিনয় করলেও, পরবর্তীকালে তেমন সাফল্য পাননি। বরং টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘদিন বাদে তাঁকে বড় পর্দায় দেখা যেতে চলেছে। 'কোড নেম আব্দুল' দিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, এই ছবিতে রহস্যময় এক চরিত্রে অভিনয়ের জন্য অনেক পরিশ্রম করেছেন তিনি। ফলে নতুন ছবি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদীও।

আরও পড়ুন - Katrina Vicky Kaushal Wedding: বলিউডের কোন কোন বিখ্যাত তারকা উপস্থিত থাকবেন ভিকি-ক্যাটরিনার বিয়েতে? জানা গেল নাম

বলিউডের বেশকিছু অভিনেতা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। সদ্য কয়েকদিন আগেই কিংবদন্তি অভিনেতা কমল হাসান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অনুরাগীদের তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি সাবধানও করে দেন যে, এখনও করোনা চলে যায়নি। তাই সাবধানে থাকুন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমল হাসান। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget