এক্সপ্লোর

Bollywood News: সম্পর্কে জড়িয়েছিলেন একাধিক ব্যক্তির সঙ্গে, প্রথম জীবনের কোন অভিজ্ঞতা জানালেন জনপ্রিয় অভিনেত্রী ?

Kalki Koechlin: কল্কি জানান নিছক কৌতুহল এবং এক্সপেরিমেন্টের জন্যই একসময় এই বহুগামী সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। কিন্তু তখনও তিনি জানতেন না, এই সম্পর্কের বহুগামিতা ভবিষ্যতে তাঁর জন্য উপযুক্ত হবে কিনা।

Kalki Koechlin: বলিউডের বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন কল্কি কেঁকলা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের প্রথম জীবনের বহুগামিতা নিয়ে মুখ খুলেছেন কল্কি (Kalki Koechlin)। এমনকী এও জানিয়েছেন যে স্পষ্ট কথা এবং পারস্পরিক বোঝাপড়া একটি সম্পর্কে ঠিক কতটা দামি হতে পারে। আর এই কথোপকথনেই উঠে আসে কল্কির একাধিক শারীরিক সম্পর্কের বয়ান, তাঁর কথায়, 'সেই সময় একেবারেই অন্যরকম ছিল'।

হাটারফ্লাই নামের এক সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় কল্কি বলেন যে, জীবনের এই পর্যায়ে এসে বহুগামী সম্পর্কে থাকার মত সময় তাঁর কাছে নেই। নিজের পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, বহুগামী সম্পর্কে থাকার সময় কীভাবে একজন নিজের চারপাশে নিয়ম ও সীমারেখা টেনে রাখবেন তা একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দ। কল্কি বলেন যে এখন যেহেতু তিনি বিবাহিত এবং তাঁর এক সন্তানও রয়েছে, তাই আগের মত বহু মানুষের সঙ্গে সম্পর্ক রাখার মত সময়ও তাঁর কাছে নেই, এমনকী নিজের সঙ্গীর দিকে তাকানোরও সময় নেই। কিন্তু এমন ঘটনা অতীতে ঘটেছে।

কল্কি জানান নিছক কৌতুহল এবং এক্সপেরিমেন্টের জন্যই একসময় এই বহুগামী সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি। কিন্তু তখনও তিনি জানতেন না যে এই সম্পর্কের বহুগামিতা ভবিষ্যতে তাঁর জন্য উপযুক্ত হবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সম্পর্কে খুব বেশি গভীরতা থাকে না। কিন্তু কল্কি বলেন, 'আমি অনেককেই দেখেছি যে এই ধরনের সম্পর্কে থেকেও সন্তান মানুষ করেছেন এবং ভাল সময় কাটাচ্ছেন। জীবন ভাল কাটছে তাদের। এটা আমার জীবনের একটা ভিন্ন সময় ছিল। আমার বয়স অনেকটাই কম ছিল। থিতু হওয়ার কথা তখন ভাবতামই না। এর মানে ছিল একে অপরের নিজস্বতাকে সম্মান করা এবং একইসঙ্গে এক্সপেরিমেন্ট চালিয়ে যাওয়া।'

এখানে এই সাক্ষাৎকারেই কল্কি জানান যে তাঁর প্রেমিক গাই হার্শবার্গকে তিনি বিয়ে করেছেন এবং ২০২০ সালে এই দম্পতির এক কন্যা সন্তান জন্মায়। এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কল্কি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। 'খো গয়ে হাম কাহাঁ' ছবিতে শেষবারের মত দেখা গিয়েছিল কল্কিকে। ২০২২ সালে তাঁর অভিনীত ছবি 'গোল্ডফিশ' সম্প্রতি পুনর্বার মুক্তি পেয়েছে এবং সমালোচক-দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget