এক্সপ্লোর

'Vikram' Box Office Collection: প্রথম দিনে ৩৩ কোটির ব্যবসা করল 'বিক্রম'

Vikram First Day Collection: কিছুদিনের মধ্যে কেবল তামিলনাড়ুতেই এই ছবি ১০০ কোটির গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও মার্কিন মুলুকে ভাল ব্যবসা করছে এই ছবি।

নয়াদিল্লি: ৩ জুন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে কমল হাসন (Kamal Haasan) অভিনীত 'বিক্রম' (Vikram)। প্রথম দিনে কেমন হল ছবির ব্যবসা? কেবল তামিলনাড়ুতেই (Tamil Nadu) দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি।

বক্স অফিসে 'বিক্রম' ম্যাজিক

৩ জুন মুক্তি পেয়ে প্রথম দিনেই এই ছবি ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে তামিলনাড়ুতেই এই ছবি ২১ কোটির ব্যবসা করেছে। 

লোকেশ কনগরাজ পরিচালিত ছবিটি কেরলেও বেশ ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে কেরলে ৫ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে মোটামুটি ব্যবসা করেছে 'বিক্রম'। সেখানে ৩.৪০ কোটির ব্যবসা হয়েছে। এছাড়া তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশেও ঠিকঠাক ব্যবসা হয়েছে অন্ধ্র প্রদেশে ২.৯ কোটি আয় করেছে কমল হাসনের ছবি। দেশের বাকি অংশে এই ছবি মোট ০.৭৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিনে। তবে ট্রেড অ্যানালিস্টদের মত অনুযায়ী বিশ্বের বাকি অংশে ভালই ব্যবসা করছে এই ছবি।

প্রথম দিনে ভাল ব্যবসা করলেও মনে করা হচ্ছিল যে দ্বিতীয় দিনে এই ছবির ব্যবসা কম হতে পারে। তবে শনিবারের জন্য টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ বেশ ভালই ছিল। অনেক ট্রেড অ্যানালিস্টের মতে এই ছবির ব্যবসা প্রথম সপ্তাহান্তে ৮৫ কোটি ছুঁয়ে ফেলবে কেবল ভারতেই। এমনকী ৯০ কোটির গণ্ডিতেও পৌঁছতে পারে বলে মত কারও কারও। 

প্রসঙ্গত, 'বিক্রম' ছবির মুক্তির সঙ্গে ভারতীয় বক্স অফিসে অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' ও অদিভি শেষের 'মেজর'ও মুক্তি পেয়েছে। 

তবে কিছুদিনের মধ্যে কেবল তামিলনাড়ুতেই এই ছবি ১০০ কোটির গণ্ডি পার করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও মার্কিন মুলুকে ভাল ব্যবসা করছে এই ছবি।

আরও পড়ুন: Ismart Jodi: জিতের শো-এ জামাইষষ্ঠী স্পেশাল, স্ত্রীর জন্য কী করলেন অনীক?

'বিক্রম' ছবির লেখা ও পরিচালনা লোকেশ কনগরাজ করেছেন। ছবিতে কমল হাসনকে একজন 'র' এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ছবিতে বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ক্যামিও চরিত্রে দেখা গেছে তামিল তারকা সুরিয়াকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget