এক্সপ্লোর

প্রেমপত্র লেখার বয়সে আমি জীবনযুদ্ধ শুরু করি:কঙ্গনা রানাউত

মুম্বই:  কঙ্গনা রানাউত, এই নামের সঙ্গে জড়িয়ে লড়াই, স্পষ্টবাদিতা, অভিনয়ে অভিনবত্ব, বিতর্ক,  বলিউডে ভিন্নধারার ছবির আগমণ। তবে এই কোনও কিছুই একদিনের প্রাপ্তি নয়। কঙ্গনার দীর্ঘ লড়াই তাঁকে এভাবে তৈরি করেছে। এপ্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, প্রেমপত্র লেখার সময়, ব্লাইন্ড ডেটে যাওয়ার বয়সে তিনি তাঁর জীবনযুদ্ধ শুরু করেছিলেন। কঙ্গনা জানান, তাঁর কিশোর বয়সে যখন সবাই প্রেম করে ঘুরে বেড়াতেন, তখন তিনি দীর্ঘসময় ধরে কাজ করতেন। আর তাঁর পাশে থাকতেন মহেশ ভট্টের মতো শিক্ষিত, প্রতিভাবান মানুষরা। খেলা, অবসর সময় কাটানো এগুলোর তাঁর জীবনে কার্যত কোনও অস্তিত্বই ছিল না। মাত্র সতেরো বছর বয়সই তিনি ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’, নামক পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। এমনকি তাঁর জীবনের এই লড়াইয়ে তাঁর পাশে দাঁড়ায়নি তাঁর পরিবারও। বাড়ি ছেড়ে অনেক ছোট বয়সে কঙ্গনা চলে এসে ছিলেন নিজের স্বপ্ন সফল করতে। প্রসঙ্গত, দিন কয়েক আগে কফি উইথ কর্ণের শোয়ে পরিচালক-প্রযোজককের বিরুদ্ধে স্বজন-পোষণের অভিযোগ এনেছিলেন কঙ্গনা। সেই নিয়ে চলেছে বহু বিতর্কও। তবে এসব কিছুরই কোনও প্রভাব নেই কঙ্গনার ওপর। কারণ, তিনি যা বলেছেন, তাঁর থেকে অভিনেত্রী একচুলও সরে আসেননি। এখন তিনি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। নিজের ছবি নিজেরই প্রযোজনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপরই তিনি তারকা-সন্তানদের কথা উল্লেখ করে বলেন, একজন মানুষকে জীবনে সাফল্য পেতে গেলে কম করে দশ বছর লড়াই করতে হয়। কখনও কখনও সারাটা জীবন লড়াই করেও সাফল্যকে ছুঁতে পারে না মানুষকে। ছবির জন্যে দর্শক এবং সমালোচক তৈরি হতে দশ বছর লাগে। বর্তমানের তারকা-সন্তানরা জানেও না, লড়াই কাকে বলে? মন্তব্য কঙ্গনার। অল্প কয়েকদিনের মধ্যেই পর্দায় আসছে হনসল মেহেতা পরিচালিত ‘সিমরান’ ছবিটি। এছাড়া ‘মণিকর্ণিকা-দ্য কুইন অফ ঝাঁসি’তেও দেখা যাবে কঙ্গনার ম্যাজিক।

সেরা শিরোনাম

Raj-Mimi Chakraborty: গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি
গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি
Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
Tulu Mondal: শনিবার ও মঙ্গলবারের পর আজ ফের সিউড়ি থানায় হাজিরা টুলু মণ্ডলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget