এক্সপ্লোর

Watch Video: অ্যাওয়ার্ড নিতে গিয়ে সবার সামনে কর্ণ জোহরকে এড়িয়ে গেলেন কঙ্গনা রানাউত, ভাইরাল ভিডিও

নেট নাগরিকরা কঙ্গনা রানাউত এবং কর্ণ জোহরের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই দ্বন্দ্ব সম্পর্কে যথেষ্ট অবগত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'কুইন' অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।

মুম্বই : বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহরের (Karan Johar) সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) দ্বন্দ্বের কথা আজ আর কারও অজানা নয়। গত কয়েক বছরে নেপোটিজন বিতর্কে বহুবার কর্ণ জোহরকে আক্রমণ করেছেন কঙ্গনা। তার উপর বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর 'থালাইভা' অভিনেত্রী আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন কর্ণ জোহরের প্রতি। তাই নেট নাগরিকরা কঙ্গনা রানাউত এবং কর্ণ জোহরের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই দ্বন্দ্ব সম্পর্কে যথেষ্ট অবগত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'কুইন' অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কেরিয়ারের একেবারে শুরুর দিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে গিয়ে 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালককে এড়িয়ে গেলেন কঙ্গনা। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

বেশ কিছু বছর স্ট্রাগল করার পর অনুরাগ বসুর পরিচালনায় 'গ্যাংস্টার' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় কঙ্গনা রানাউতের। ছবিটিতে অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন। বেশ কয়েকটি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফলে তাঁর জনপ্রিয়তা কম নয়। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন। সম্প্রতি কয়েক বছর ধরে স্টার কিডদের নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে কঙ্গনা রানাউত। বলিউডে কোনও গডফাদার না থাকায় স্ট্রাগল করা দক্ষ অভিনেতা অভিনেত্রীরা যখন সুযোগ পান না, অন্যদিকে স্টার কিডরা সহজেই বিগ বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। আর এই স্টার কিডদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে নেপোটিজম বিতর্কে বরাবরই কর্ণ জোহরকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। ফলে বেশ কয়েক বছর ধরে কর্ণের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো নয়। সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো ভিডিও সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, শুধু আজকেই নয়, কেরিয়ারের শুরুর দিকেও কর্ণের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না কঙ্গনার।

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাউতের একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'ফেস অফ দ্য ইয়ার'-র জন্য পুরস্কার নিতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। পুরস্কার নেওয়ার পর বক্তব্য রেখে বেরিয়ে যাওয়ার সময় সঞ্চালকের পদে থাকা কর্ণ জোহরকে এড়িয়ে গেলেন তিনি। কর্ণ তাঁর নাম বলার পরও তাঁর দিকে কোনও নজর দিলেন না। কঙ্গনার এমন ভিডিও পোস্ট হওয়ার পরই বহু নেট নাগরিকরা অভিনেত্রীর এই আচরণের জন্য তাঁকে 'অসভ্য' বলতে ছাড়েননি। অভিনেত্রী আবার সেই ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করে লিখেছেন, 'হাঃ হাঃ। আমার অ্যাটিটিউড প্রথম থেকেই খারাপ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget