এক্সপ্লোর

ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র, 'দেশের মেয়ের সম্মান রক্ষা করেছেন', অমিত শাহকে ধন্যবাদ কঙ্গনা রানাউতের

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন কঙ্গনা রানাউত।

মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন কঙ্গনা রানাউত। তাঁর কটাক্ষের  কড়া জবাব দেয় শিবসেনা। এরই মধ্যে একের পর এক বিষয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সঞ্জয় রাউত ও কঙ্গনা। এর পরই কঙ্গনা বলেন, কারও ক্ষমতা থাকলে মুম্বইতে নামা আটকে দেখাক।  এই আবহেই কঙ্গনাকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল কেন্দ্র। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন কঙ্গনার বাবা। তারপরেই কেন্দ্রের এই পদক্ষেপ । এর অর্থ এখন থেকে ১১ জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি। তার মধ্যে একজন বা দু’জন কম্যান্ডো ও বাকিরা পুলিশ। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার পর কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা।  স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যুইট করে তিনি বলেন, “এই ঘটনায় প্রমাণ হল, এখন আর কোনও  দেশভক্তের বক্তব্যকে কোনও ফ্যাসিবাদী শক্তি দমিয়ে রাখতে পারবে না। আমি অমিত শাহকে ধন্যবাদ জানাই। তিনি হয়ত বলতেই পারতেন কয়েকদিন পরে মুম্বই যেতে।  কিন্তু দেশের মেয়ের সম্মান রক্ষা করেছেন।  জয় হিন্দ।” মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করা নিয়ে তাঁর সঙ্গে শিবসেনার বাকযুদ্ধ চলছিলই! রবিবার যা চরমে ওঠে! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কখনও বলিউডের নেপোটিজম, আবার কখনও বলিউডের ড্রাগ-যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। একাধিকবার প্রশ্ন তুলেছেন মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও। আর এতেই চটে যায় মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা জোট সরকারের অন্যতম শরিক শিবসেনা। কিছুদিন আগে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, যদি কঙ্গনা রানাওয়াতের মনে মুম্বই পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে, অভিনেত্রী মুম্বই পুলিশকে অপেশাদার ভাবেন তাহলে আমার বলব ওঁনার মুম্বই ফেরার দরকার নেই। এটা মুম্বই পুলিশের অপমান। স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত ওঁনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সঞ্জয় রাউতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে কঙ্গনা ট্যুইটে বলেন, আমি দেখছি, অনেকে আমাকে মুম্বইতে না ফেরার জন্য হুমকি দিচ্ছে। তাই আমি ঠিক করেছি, ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরব। কখন মুম্বই এয়ারপোর্টে নামব, তা-ও বলে দেব। কারও বাবার ক্ষমতা থাকলে আটকে দেখাক। শুধু তাই নয়, মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা টেনে বোমা ফাটান কঙ্গনা।ট্যুইট করে বলেন, সঞ্জয় রাউত, শিবসেনার নেতা আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং বলছেন আমি যাতে মুম্বইতে না ফিরি, মুম্বইয়ের রাস্তায় আমার নামে কুত্সা রটানোর পর এবার প্রকাশ্যে হুমকি, কেন, মুম্বই পাক অধিকৃত কাশ্মীরে বদলে গেছে বলে মনে হচ্ছে? সম্প্রতি হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, কঙ্গনা রানাউতের বাবা পুলিশি নিরাপত্তার জন্য লিখিত আবেদন করেছিলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget