এক্সপ্লোর

সঞ্জয় দত্তর সঙ্গে একই ফ্রেমে,  নেট-নগরে ‘দ্বিচারিতা’য় অভিযুক্ত কঙ্গনা, ট্রোলের শিকার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যখন রহস্য ঘনীভূত হচ্ছে এবং বলিউডের সঙ্গে ড্রাগ চক্রের যোগাযোগ নিয়ে জোর আলোচনা চলছে ঠিক তখনই বলিউডে মাদকের রমরমা ও স্বজনপোষনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন কঙ্গনা রানাউত। অনেকে তাঁর বক্তব্যের সমর্থন জানিয়ে পাশেও দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার বলিউড তারকা সঞ্জয় দত্তর সঙ্গে কঙ্গনাকে দেখা গেল একই ফ্রেমে।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যখন রহস্য ঘনীভূত হচ্ছে এবং বলিউডের সঙ্গে ড্রাগ চক্রের যোগাযোগ নিয়ে জোর আলোচনা চলছে ঠিক তখনই বলিউডে মাদকের রমরমা ও স্বজনপোষনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন কঙ্গনা রানাউত। অনেকে তাঁর বক্তব্যের সমর্থন জানিয়ে পাশেও দাঁড়িয়েছিলেন।  কিন্তু এবার বলিউড তারকা সঞ্জয় দত্তর সঙ্গে কঙ্গনাকে দেখা গেল একই ফ্রেমে। সেই  ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নেট-দুনিয়ার কটাক্ষের মুখে পড়েছেন বলিউডের ‘কুইন’ অভিনেত্রী। আর তা দেখেই নেটিজেনরা বলতে শুরু করে দিয়েছেন, কঙ্গনা এতদিন মাদকাসক্তি ও স্বজনপোষনের  বিরুদ্ধে আওয়াজ তুললেন অথচ এরপরেও কীভাবে তিনি সঞ্জয় দত্তর সঙ্গে এক ফ্রেমে আসেন?  এটা চূড়ান্ত দ্বিচারিতা। সঞ্জু-র সঙ্গে একফ্রেমে ছবির কারণে নেটিজেনদের নিশানার মুখে পড়তে হল কঙ্গনাকে।কেউ লিখলেন, একি আপনি দেখছি পার্টি বদলে ফেললেন! কেউ প্রশ্ন তুললেন, সঞ্জয় দত্ত তো নার্গিস আর সুনীল দত্তের ছেলে, সুতরাং ওঁর ফিল্মে আসার মধ্যে তো নেপোটিজম রয়েইছে। আবার ড্রাগ চক্রেও জড়িয়েছিলেন। এমন একজনের সঙ্গে আপনি কেমন করে!
প্রসঙ্গত, ‘থলাইভি’ ছবির শুটিং উপলক্ষ্যে সম্প্রতি হায়দরাবাদে পাড়ি দেন কঙ্গনা রানাউত। প্রয়াত রাজনীতিক জয়ললিতার বায়োপিক এই ছবি। ভাইয়ের বিবাহ অনুষ্ঠানের পর মানালির বাড়ি থেকে সোজা হায়দরাবাদে উড়ে যান কঙ্গনা। ‘থলাইভি’-র শ্যুটিংয়ের জন্য নিজামের শহরে গিয়ে য়ে হোটেলে কঙ্গনা রয়েছেন, সেখানে সঞ্জয় দত্ত-ও রয়েছেন বলে জানতে পারেন অভিনেত্রী। এরপরই তিনি সঞ্জুর সঙ্গে দেখা করবেন বলে সিদ্ধান্ত নেন। দেখা করে তিনি চমকে উঠেছেন। 'সঞ্জু স্যার'  আগের তুলনায় অনেক বেশি সুপুরুষ হয়ে উঠেছেন। পাশাপাশি সঞ্জয় দত্ত যাতে আরও সুস্বাস্থ্যের অধিকারী হন, সেই আশাও প্রকাশ করেন বলিউড কুইন।এরপর ছবি শেয়ার করে ট্যুইট করেন অভিনেত্রী। সঞ্জয় দত্তের সঙ্গে কঙ্গনা রানাউতের ছবি দেখার পরপরই ভাইরাল হয়ে যায় সেই ট্যুইট। টুইটে কঙ্গনা বারবার বলেছেন যে তিনি একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছেন। বলিউডের চর্চিত স্টার সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারের রোগে আক্রান্ত। জোরকদমে তাঁর চিকিৎসা চলেছে। রুগ্ন শরীর থেকে আবারও পুরনো মজবুত চেহারায় ফিরেছেন তিনি। সঞ্জুবাবা এখন অনেকটা ফিট।তবুও কঙ্গনার অনুরাগীরা এই ছবিকে মেনে নিতে পারেননি। তাঁদের মতে কঙ্গনা হয়তো নিজের খোলস পালটাচ্ছেন। ২০২০ তে কঙ্গনাকে যেই প্রতিবাদী রূপে দেখেছেন দেশবাসী সেখানে সঞ্জুবাবার পাশে বসে ছবি তোলা ঘিরে উঠেছে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget