এক্সপ্লোর

Karan Johar: 'বলিউডে মেরুদণ্ডের অভাব রয়েছে'! বিস্ফোরক মন্তব্য কর্ণ জোহরের

Bollywood Celebrity Updates: বলিউডেরই ছবি তৈরি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণ। কেন বি টাউনে বেশি 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হয় না, সে প্রসঙ্গে নিজের মতামত জানালেন।

মুম্বই: বলিউডে (Bollywood) দীর্ঘদিন ধরে কাজ করছেন কর্ণ জোহর (Karan Johar)। তাঁকে বি টাউনে অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক ও আরও নানা ভূমিকায় দেখা গিয়েছে। 'স্বজনপোষণ' বিতর্কে বারবার বিদ্ধ হয়েছেন তিনি। আর সেই বলিউডেরই ছবি তৈরি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণ। কেন বি টাউনে বেশি 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হয় না, সে প্রসঙ্গে নিজের মতামত জানালেন।

বলিউডের 'অরিজিনাল কনটেন্ট' তৈরি প্রসঙ্গে কর্ণ-

দেশের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম এবং মরাঠিতে একাধিক 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হচ্ছে। সেখানে বলিউডে এই ধরনের ছবি তৈরির সংখ্যা খুবই কম। হয় সেগুলি ওই সকল ইন্ডাস্ট্রির ছবির রিমেক। অথবা কোনও ইংরেজি ছবি থেকে অনুপ্রাণিত। কেন বলিউডেও 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হচ্ছে না? এই প্রসঙ্গে নিজের মতামত দিতে গিয়ে কর্ণ জোহর বলেই দিলেন যে, বলিউডে 'মেরুদণ্ড'-এর অভাব রয়েছে। এক সাক্ষাৎকারে 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক বলেন, 'আমার মনে হয় সমস্যাটা এটাই যে, আমরা হিন্দি ছবির মেনস্ট্রিম ইন্ডাস্ট্রি থেকে আমরা এসেছি। আমি নিজেও। সাতের দশকে সেলিম-জাভেদ জুটি আসল গল্প তৈরি করছিল। কিন্তু আটের দশক থেকে আচমকা এমন কিছু হল যে, রিমেক তৈরি হতে শুরু করল। আর তারপর থেকেই আমাদের পতন শুরু হল। তামিল ও তেলুগুর জনপ্রিয় ছবিগুলির রিমেক তৈরি করতে শুরু করলাম।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

">

আরও পড়ুন - Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার অদেখা রোম্যান্টিক ছবি সামনে আনলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু

কর্ণ জোহর আরও বলেন, 'নয়ের দশকে প্রেমের গল্প নিয়ে ছবি তৈরি হতে শুরু করল। আমিও তৈরি করলাম। শাহরুখ খান তৈরি হলেন। ২০০১ সালে অস্কারের জন্য মনোনীত হল 'লগান'। তারপর সকলে মিলে ওই ধরনের ছবি তৈরি করতে শুরু করল। ফের 'দবাং' হিট হয়। আমরা আবার কমার্শিয়াল ছবি তৈরি করতে শুরু করি আর এটাই হল আমাদের সমস্যা। এটা আমি অন্য কাউকে বলার থেকে নিজেকে বারংবার বলি। আমাদের মেরুদণ্ডের অভাব রয়েছে। যা আমাদের অন্য ইন্ডাস্ট্রিগুলি থেকে নেওয়া দরকার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget