এক্সপ্লোর

Kartik aaryan Updates: কার্তিক আরিয়ানের অনুরাগী বলিউডের একজন সুপারস্টার, কে তিনি?

কার্তিক আরিয়ান অভিনীত 'ধামাকা' ছবিটি যে সত্যিই বেশ ধামাকাদার হতে চলেছে, তা তার টিজার এবং ট্রেলার দেখেই কিছুটা আন্দাজ করা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর এনং অম্রুতা সুভাষ।

মুম্বই: আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) আগামী ছবি 'ধামাকা' (Dhamaka)। এই প্রথমবার 'লুকা ছুপি' অভিনেতাকে কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাই কার্তিক আরিয়ানের কাছেও 'অর্জুন পাঠক' চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। যদিও পরিচালক রাম মাধবনীর ছবি 'ধামাকা' সিনেমাহলে নয়। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আর তাই যেহেতু হাতে একেবারেই সময় নেই। 'ধামাকা' ছবির প্রোমোশনের জন্য সারাক্ষণই দৌড়ে বেড়াতে হচ্ছে কার্তিক আরিয়ানকে। সম্প্রতি তাঁকে এই ছবির প্রোমোমশনের জন্য দেখা গেল সলমন খান সঞ্চালিত টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ। আর সেখানেই নিজের নতুন এক অনুরাগীকে খুঁজে পেলেন কার্তিক আরিয়ান। যদিও এই অনুরাগী মোটেই সাধারণ কোনও অনুরাগী নন। কার্তিক আরিয়ানের নতুন অনুরাগী নিজেই বলিউডের একজন সুপারস্টার।

কার্তিক আরিয়ান অভিনীত 'ধামাকা' ছবিটি যে সত্যিই বেশ ধামাকাদার হতে চলেছে, তা তার টিজার এবং ট্রেলার দেখেই কিছুটা আন্দাজ করা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর এনং অম্রুতা সুভাষকে। ছবির পরিচালক রাম মাধবনীও এর আগে 'নীরজা' এবং 'আরিয়া'-র মতো ছবি পরিচালনা করে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে রোজ।

আরও পড়ুন - Kartik Aaryan: রাস্তার ধারে দাঁড়িয়ে দামী ল্যাম্বগিনির উপর রেখে চাইনিজ খাচ্ছেন কার্তিক আরিয়ান, মুহূর্তে ভিডিও ভাইরাল

টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র (Bigg Boss 15) ঘরে 'ধামাকা' ছবির প্রোমোশনে গিয়ে নতুন অনুরাগীকে খুঁজে পেলেন কার্তিক আরিয়ান। আর এই অনুরাগী আর কেউ নন। নান আদার দ্যান বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। এদিন কার্তিক আরিয়ানকে প্রশংসায় ভরিয়ে দিলেন সলমন খান। তিনি যে অভিনেতার কাজের ইতিমধ্যেই ভক্ত হয়ে উঠেছেন, সে কথাও জানালেন প্রকাশ্যে। এদিন সলমন খান বলেন, 'কার্তিক, এটা দেখে ভালো লাগছে যে, তুমি ইতিমধ্যেই দুর্দান্ত সমস্ত ছবি করে ফেলেছো। তোমার ছবি নির্বাচন আগের থেকে অনেক ভালো হয়েছে। আগেও তুমি ভালো ছবি বেছে অভিনয় করছিলে। কিন্তু এখন আগের থেকেও অনেক ভালো কাজ করছ।' বলিউডের এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। আর সেটা যে ভাইজানেরও নজর এড়িয়ে যায়নি, তা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget