এক্সপ্লোর

Kartik Aaryan: 'স্বপ্ন দেখা ছেড়ে দেব?', কেন বললেন কার্তিক আরিয়ান?

এবার এক সাক্ষাৎকার দিতে গিয়ে কার্তিক আরিয়ান বললেন, 'স্বপ্ন দেখা কি ছেড়ে দেব?' কী কারণে এমন বললেন অভিনেতা?

মুম্বই: ২০১১ সালে 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এরপর 'পেয়ার কা পঞ্চনামা টু', 'সোনু কি টিটু কি সুইটি'র মতো ছবিতে অভিনয় করেছেন। যা বক্স অফিসেও সাফল্য পেয়েছে। বর্তমানে বি টাউনের জনপ্রিয় তারকাদের মধ্যে একজন তিনি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি 'ভুলভুলাইয়া টু' বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। আর এবার এক সাক্ষাৎকার দিতে গিয়ে কার্তিক আরিয়ান বললেন, 'স্বপ্ন দেখা কি ছেড়ে দেব?' কী কারণে এমন বললেন অভিনেতা?

স্বপ্ন প্রসঙ্গে কার্তিক আরিয়ান-

চলতি বছর একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন কার্তিক আরিয়ান। কখনও তাঁকে দেখা যাচ্ছে 'ধামাকা' ছবিতে, তো কখনও বাজিমাত করছেন 'ভুলভুলাইয়া টু' ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান নিজের স্বপ্নের কথা বলেন। তিনি বলছেন, 'আমি এখনও আর্থিক নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অনেক স্বপ্ন আছে। আমার স্বপ্ন ছিল যে একটা ল্যাম্বরঘিনি গাড়ি কিনব। সেই স্বপ্ন পূরণ করেছি। এখন আমার স্বপ্নগুলো আরও বড় হচ্ছে।' কার্তিকের এই কথার পরই তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি তো এবার ব্যক্তিগত বিমান চাইছেন। এরপরই অভিনেতা বলেন, 'স্বপ্ন দেখা কি তাহলে ছেড়ে দেব! স্বপ্ন বড় না থাকলে সাফল্য আসে না।'

আরও পড়ুন - Salman Khan: কীভাবে গণেশ চতুর্থী উদযাপন করলেন সলমন খান?

প্রসঙ্গত, সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন যে, তাঁর 'রুহ বাবা' চরিত্রটি এবার এসে গিয়েছে কমিক বইয়ে। কমিক জগতেও পা রাখলেন অভিনেতা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'রুহ বাবা আর তাঁর গল্প এবার এসে গিয়েছে কমিক্সের ভুলভুলাইয়াতে। এটা আমার সমস্ত খুদে অনুরাগীদের জন্য।' জানা যাচ্ছে, ডায়মন্ড কমিক্স দেশের অন্যতম জনপ্রিয় এক কমিক পাবলিশার। যারা 'চাচা চৌধুরী', 'বিল্লু', 'পিঙ্কি', 'মোটু পাতলু'র মতো কমিক চরিত্রদের সামনে নিয়ে এসেছে। বেড়ে ওঠার দিনগুলোয় বহু মানুষ এই সমস্ত কমিক্স পড়েছেন। এবার তারাই 'রুহ বাবা আর তার গল্প' নিয়ে এসেছে বইয়ের পাতায়। আর এভাবেই এবার খুদেদের আরও মনের কাছে পৌঁছে গেলেন বা ভবিষ্যতে আরও যেতে চলেছেন কার্তিক আরিয়ান।

কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যায় কিয়ারা আডবাণী এবং তব্বুর সঙ্গে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। 'শেহজাদা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'সত্যপ্রেম কি কথা' এবং কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিতে দেখা যাবে তাঁকে।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget