এক্সপ্লোর

Katrina Kaif: বড়দিনে যে পোশাক পরেছিলেন ক্যাটরিনা, কত দাম তার?

বড়দিন সেলিব্রেশনে ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে ফ্লোরাল প্রিন্টের একটি পোশাকে। সূত্রের খবর, 'সূর্যবংশী' অভিনেত্রীর পরণে যে ফ্লোরাল প্রিন্টের পোশাক রয়েছে, তার দামও নজর কাড়ার মতো।

মুম্বই: গত ৯ ডিসেম্বর বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও, বিয়ের পর নানা মুহূর্তের ছবি সোশ্য়াল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তাঁরা। বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড়দিন উদযাপন করেছেন দুই তারকা। ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিকি-ক্যাটরিনা দুজনেই শেয়ার করে নিয়েছেন প্রথম বড়দিন সেলিব্রেশনের ছবি। নব দম্পতি এক অপরকে বাহু বন্ধনে রেখেছেন। ভালোবাসায় ভরা ভিকি-ক্যাটের ছবি দেখে মাতোয়ারা নেট দুনিয়া। জানেন কি, বড়দিনে যে পোশাক পরেছিলেন ক্যাটরিনা, তার দাম কত?

আরও পড়ুন - Yami Gautam Update: ত্বকের সমস্যার কথা জানার পর কী পরামর্শ দিয়েছিলেন সবাই? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ইয়ামি

বড়দিন সেলিব্রেশনের যে ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, তাতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ফ্লোরাল প্রিন্টের একটি পোশাকে। সূত্রের খবর, 'সূর্যবংশী' অভিনেত্রীর পরণে যে ফ্লোরাল প্রিন্টের পোশাক রয়েছে, তার দামও নজর কাড়ার মতো। সিল্ক-জর্জেটের পোশাকের দাম জানা যাচ্ছে ৮৫০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৪ হাজার টাকার মতো। বড়দিন উদযাপনে ক্যাটরিনার বিশেষ পোশাকের দাম শুনে চোখ কপালে নেট নাগরিকদের।

প্রসঙ্গত, বড়দিনেই নতুন ছবির জন্য কাজ শুরু করলেন ক্যাটরিনা কাইফ। পরিচালক শ্রীরাম রাঘবনের আগামী ছবি 'মেরি ক্রিসমাস'-এ তিনি জুটি বাঁধছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। বিয়ের আগে সলমন খানের সঙ্গে 'টাইগার থ্রি' ছবির কাজ অনেকটাই সেরে ফেলেছেন ক্যাটরিনা। বাকি অংশের শ্যুটিং শোনা যাচ্ছে জানুয়ারিতে শুরু করবেন তাঁরা। এছাড়াও তাঁকে দেখা যাবে 'ফোন ভূত', 'জি লে জারা'র মতো ছবিতে।

অন্যদিকে, ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম', 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র মতো ছবিতে।

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget