এক্সপ্লোর

Ardhangini: সম্পর্কের সুতো ছেঁড়া প্রেম, দ্বন্দ্ব প্রাক্তন বনাম বর্তমানের! প্রকাশ্য়ে 'অর্ধাঙ্গিনী'-র ট্রেলার

Kaushik Ganguly: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ্য়ে এল কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবি 'অর্ধাঙ্গিনী'-র ট্রেলার।

কলকাতা: পরিচালকের আসনে যখন কৌশিক গঙ্গোপাধ্যায় তখন ছবিতে সম্পর্কের গল্প থাকবে না তাও কি হয়? কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবি 'অর্ধাঙ্গিনী'তে এক ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবে দর্শক। 

কী দেখা যাচ্ছে ট্রেলারে?

বর্তমান স্ত্রী'কে নিয়ে ভালই দিন কাটছিল। কিন্তু আগুন্তুকের মত  হঠাৎ এসে পড়ল অসুস্থতা। একেবারে কোমায় চলে গেলেন ছবির নায়ক কৌশিক সেন। তারপরই তাঁর জীবনে প্রথম স্ত্রী'র প্রবেশ। স্বামীর অসুস্থতায় ভেঙে পড়লেন দুজনেই। তবুও সম্পর্ক মহা বিষমবস্তু। এই টানাপোড়েন চলতে থাকে গোটা ট্রেলার জুড়ে। কী হবে চলেছে এই গল্পের শেষে। রহস্য় জিইয়ে রাখলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly)।

আরও পড়ুন...

Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

মুখ্য় চরিত্রে কারা?

কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবির মুখ্যচরিত্রে দেখা যেতে চলেছে চুর্ণী গঙ্গোপাধ্য়ায় ও জয়া এহসানকে। মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যাবে এই ছবির গল্প। 

তবে শুধু প্রেম নয়, জয়া ও চূর্ণী, দুজনকেই দেখা যাবে কৌশিকের স্ত্রীর ভূমিকায়। একজন প্রাক্তন, অপরজন বর্তমান। কোনও মানুষ কি অন্য কারোও মত হতে পারে? নাকি জীবনে কোনও কোনও জায়গা খালি রয়ে যায় চিরকালের জন্য? এই টানাপোড়েনই ফুটে উঠবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে। কৌশিক সেনকে এখানে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে। ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। 

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি তাঁর তৃতীয় ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রথম এই সিনেমার যে ছবিটি শেয়ার করে নেওয়া হয়েছিল, তা হল সমান করে মাঝখান থেকে কাটা একটি আপেল। পরিচালকের মতে, একটি আপেল কে মাঝখান থেকে কাটলে দুটি টুকরো কেউ কম নয়, কেউ বেশিও নয়। এর থেকে ভাল উদাহরণ আর কিই বা হতে পারে। এরপর প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে অর্ধেক মুখ চূর্ণীর, অর্ধেক জয়ার। কোনও অভিনেতার ছবি অবশ্য দেখা যায়নি পোস্টারে। 

'কাবেরী অন্তর্ধান' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই কৌশিক। সেই ছবিতেও ছিলেন অম্বরীশ। 'কাবেরী অন্তর্ধান'-এর মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সিনেমাহলে অল্পদিন জায়গা পেলেও দর্শকদের মন কেড়েছিল এই ছবি। প্রায় একই সময় 'পাঠান' মুক্তি পাওয়ায় অনেক প্রেক্ষাগৃহে জায়গা পায়নি এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Chok Bhanga 6ta: বেঙ্গল STF-র অভিযানে গ্রেফতার জঙ্গি, 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget