এক্সপ্লোর

Kiara Advani on Marriage: সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে সম্পর্ক এবং বিয়ে প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন কিয়ারা আডবানি

গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়ে দিলেন সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তাঁর কী সম্পর্ক। পাশাপাশি এও জানালেন, বিয়ে সম্পর্কে তিনি কী ভাবছেন।

মুম্বই : বলিউডের আনাচে কানাচে কান পাতলেই গুঞ্জন, বলিউডের সুন্দরী নায়িকা কিয়ারা আডবানি এবং হ্যান্ডসাম হিরো সিদ্ধার্থ মলহোত্রর 'বিশেষ' সম্পর্কের। তাঁদের সম্পর্ক এখন বলিউডের ওপেন সিক্রেট। পাশাপাশি গত বেশ কয়েকমাস ধরেই বহুবার সিদ্ধার্থ মলহোত্রর বাড়ির সামনে দেখা গিয়েছে নায়িকাকে। শুধু তাই নয়। শোনা যায়, অভিনেতার বাবা-মায়ের সঙ্গে নাকি লাঞ্চও করেছেন কিয়ারা আডবানি। যা থেকেই বলি দুনিয়ার আন্দাজ, সিদ্ধার্থ মলহোত্রর পরিবারের বেশ প্রিয় 'অতিথি'ই হয়ে উঠেছেন তিনি। যদিও সম্পর্কের কথা দুজনের কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেননি। সদ্যই জন্মদিন গিয়েছে 'কবীর সিংহ' নায়িকার। কিয়ারার বিশেষ দিনে তাঁর জন্য সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা পাঠাতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মলহোত্রকে। স্বাভাবিকভাবেই এর পর এই জুটিকে নিয়ে এবং তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়েছে। সম্প্রতি সেই গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়ে দিলেন সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে তাঁর কী সম্পর্ক। পাশাপাশি এও জানালেন, বিয়ে সম্পর্কে তিনি কী ভাবছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা আডবানিকে এই বিশেষ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নায়িকা স্পষ্ট জানিয়ে দেন যে, সিদ্ধার্থ তাঁর সবথেকে ঘনিষ্ট বন্ধু। যদিও 'শের শাহ' অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বলার সময় বেশ খানিকটা আমতা আমতা করতে এবং বেশ লজ্জা পেতেও দেখা যায় তাঁকে। এরইসঙ্গে বিয়ে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা করছেন, তাও স্পষ্ট করে জানিয়ে দেন। কিয়ারা আডবানি জানান যে, তিনি কখনওই অ্যারেঞ্জ ম্যারেজ করবেন না। বিয়ে করতে হলে লাভ ম্যারেজই করবেন। কিয়ারার যে কথা শুনে গুঞ্জনের পারদ ঊর্ধ্বমুখী।

প্রসঙ্গত, বলিউডে নতুন আসা নায়িকাদের মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের অভিনেত্রী কিয়ারা আডবানি। খুব শীঘ্রই তাঁর এবং সিদ্ধার্থ মলহোত্রর জুটির নতুন ছবি 'শের শাহ' মুক্তি পাবে। ছবিতে কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে। এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আডবানি। এছাড়াও আগামিতে 'ভুলভুলাইয়া টু' এবং আরও অনেক ছবি রয়েছে নায়িকার হাতে।

সেরা শিরোনাম

Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Diljit Dosanjh: পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget