এক্সপ্লোর

আলিয়া ভট্টর বেস্ট ফ্রেন্ড আকাঙ্খা রঞ্জনের সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুললেন কে এল রাহুল

খেলা ছাড়াও বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে থাকেন ভারতীয় দলের ব্যাটসম্যান কে এল রাহুল। কিছুদিন আগে কফি উইথ কর্ণ অনুষ্ঠানে মন্তব্য ঘিরে সহ খেলোয়াড় হার্দিক পান্ড্যর সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। এরপর বেশ কয়েকবারই তাঁর প্রেমের সম্পর্ক ঘিরে জল্পনা ছড়িয়েছে।

নয়াদিল্লি: খেলা ছাড়াও বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে থাকেন ভারতীয় দলের ব্যাটসম্যান কে এল রাহুল। কিছুদিন আগে কফি উইথ কর্ণ অনুষ্ঠানে মন্তব্য ঘিরে সহ খেলোয়াড় হার্দিক পান্ড্যর সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। এরপর বেশ কয়েকবারই তাঁর প্রেমের সম্পর্ক ঘিরে জল্পনা ছড়িয়েছে। সংবাদমাধ্যমে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা মাঝেমধ্যেই দেখা যায়। কখনও আথিয়া শেট্টি তো কখনও সোনম বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এখন আবার অভিনেত্রী আকাঙ্খা রঞ্জনের সঙ্গে কে এল রাহুলের সম্পর্ক নিয়ে জল্পনা দানা বেঁধেছে। আসলে ক্রিকেট ও গ্ল্যামারের মিশেল সব সময়ই নজর কাড়ে। আর এই কারণেই এক জগতের ব্যক্তিদের সঙ্গে অন্য জগতের ব্যক্তিদের নাম সহজেই জুড়ে যায়। এভাবে সম্প্রতি রাহুল ও আকাঙ্খার একে অপরের কাছে আসার খবর সামনে এসেছে।অবশেষে তাঁর প্রেমের সম্পর্ক ঘিরে জল্পনা নিয়ে মুখ খুললেন রাহুল।এ সব জল্পনা সপাটে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বেশ কিছু ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন রাহুল। সাক্ষাত্কারে তাঁকে আথিয়া, আকাঙ্খা রঞ্জন কপূর ও সোনম বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্কে জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, এই সব জল্পনা কতটা সত্যি? এই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, আচ্ছাস তাহলে এসব জল্পনা হয়েছে। সত্যি কথা বলতে আমি খবরের কাগজ পড়ি না। তাই জানি না যে, আমার সম্পর্কে কী লেখা হচ্ছে। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখা শিখে নিয়েছি। এ সব নিয়ে কিছুই বলতে চাই না। আসলে আমি শুধুমাত্র ক্রিকেটেই মনোনিবেশ করেছি।
View this post on Instagram
 

...n i’m so good with that 💛

A post shared by 🦋Kanch (@akansharanjankapoor) on

তিনি সিঙ্গল কিনা, এই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, এর উত্তর জানি না। জানতে পারলে জানিয়ে দেব। উল্লেখ্য, আকাঙ্খা রঞ্জন কপূর আলিয়া ভট্টর বেস্ট ফ্রেন্ড। তাঁদের দুজনকেই প্রায়শই একসঙ্গে দেখা যায়। কিছুদিন আগে জল্পনা ছড়িয়ে ছিল যে, আকাঙ্খা রাহুলের সঙ্গে আলিয়া ও তাঁর বয়ফ্রেন্ড রণবীর কপূরের আলাপ করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আকাঙ্খাকে সম্প্রতি অঙ্কিত তিওয়ারির ভিডিও অ্যালবাম তেরে দো নেয়না-র গানে অপারশক্তি খুরানার সঙ্গে দেখা গিয়েছিল। এই গানের মাধ্যমেই লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়ায় পা রেখেছেন তিনি।

সেরা শিরোনাম

Sohini Sarkar: মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?
টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget