এক্সপ্লোর

Koffee With Karan 7: ক্যাটরিনার সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন ভিকি কৌশল

Vicky Kaushal: সম্প্রতি সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে কফি উইথ করণে এসেছিলেন ভিকি কৌশল। আর সেখানে এসেই স্ত্রী ক্যাটরিনার সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করলেন।

মুম্বই: আগামী কয়েকটি এপিসোডের মধ্যেই কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ (Koffee With Karan) আসবেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। কিন্তু তাঁর আগেই তাঁর অভিনেতা স্বামী ভিকি কৌশল (Vicly Kaushal) এলেন কর্ণ জোহরের শোয়ে। সঙ্গী সিদ্ধার্থ মলহোত্র। সম্প্রতি যে এপিসোড দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে এসেছিলেন 'মাসান' অভিনেতা। আর সেখানে এসেই স্ত্রী ক্যাটরিনার সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করলেন।

ক্যাটরিনার সম্পর্কে অজানা তথ্য দিলেন ভিকি কৌশল-

গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধন আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। নিজেদের সম্পর্ক গোপনেই রেখেছিলেন দুই তারকা। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউ। সম্প্রতি 'কফি উইথ করণ'-এ এসে ক্যাটরিনার সঙ্গে দেখা হওয়া থেকে তাঁর সম্পর্কে নানা অজানা তথ্য দিলেন ভিকি।

১. বিয়ের পর ক্যাটরিনার সঙ্গে সংসার করতে কেমন লাগছে। এমনই প্রশ্ন করা হয়েছিল ভিকি কৌশলকে। অভিনেতা জানান যে, ক্যাটরিনা অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর তাঁর মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

২. ক্যাটরিনাকে নিজের আয়না বললেন ভিকি কৌশল। স্ত্রীর সবথেকে ভালো গুণ জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, 'আমি ওর থেকে প্রতি মুহূর্তে অনেক কিছু শিখি। ও আমার কাছে আয়নার মতো।'

আরও পড়ুন - Jiah Khan Death Case: জিয়া খান মৃত্যু মামলায় মুম্বই আদালতে বিস্ফোরক দাবি অভিনেত্রীর মায়ের

৩. কবে থেকে সম্পর্ক শুরু হয়? প্রশ্নের উত্তর ভিকি কৌশল সম্পূর্ণটা খোলসা করেননি। কিন্তু আভাস দেন যে, বেশ কিছু বছর ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।

৪. বিয়ের পরই ক্যাটরিনা কাইফকে হালুয়া তৈরি করতে দেখা যায় ভিকি কৌশলের জন্য। পাশাপাশি ভিকি নিজেই রান্না করতে পারেন। কিন্তু কে বেশি ভালো রান্না করেন? ভিকি নাকি ক্যাটরিনা? উত্তরে ভিকি বলেন, 'আমরা দুজনেই মারাত্মক রাঁধুনি। কিন্তু ক্যাটরিনা ডিমটা ভালো রান্না করতে পারে।' বাচ্চাদের সঙ্গে কে ভালো সময় কাটাতে পারে, জিজ্ঞাসা করা হলে ভিকি নিজের নামটাই বলেন। আর কে বেশি রোম্যান্টিক, প্রশ্নের উত্তরে সলজ্জ ভঙ্গীতে স্ত্রীর নামটাই বলেন ভিকি।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে। 'মেরি ক্রিসমাস', 'টাইগার থ্রি', 'জি লে জারা' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে। অন্যদিকে, ভিকি কৌশলকেও দেখা যাবে 'গোবিন্দা মেরা নাম' এবং আকও বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget