এক্সপ্লোর

পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার গল্প পর্দায়! আসছে পাভেলের 'কলকাতা চলন্তিকা'

২০১৬ সালের ৩১ মার্চের কথা এখনও ভুলতে পারেনি কলকাতার মানুষ। ব্যস্ত সময়ে হঠাৎই গণেশ টকিজের মোড়ে ভেঙে পড়েছিল নির্মিয়মাণ পোস্তা উড়ালপুল। কলকাতা আগে কখনও এমন ঘটনা দেখেনি।

কলকাতা: ২০১৬ সালের ৩১ মার্চের কথা এখনও ভুলতে পারেনি কলকাতার মানুষ। ব্যস্ত সময়ে হঠাৎই গণেশ টকিজের মোড়ে ভেঙে পড়েছিল নির্মিয়মাণ পোস্তা উড়ালপুল। কলকাতা আগে কখনও এমন ঘটনা দেখেনি। মানুষের আর্তনাদ, কোলাহলে আর আতঙ্কে থমকে গিয়েছিল কলকাতা। সেই কাহিনীই এবার সিনেমার পর্দায়। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'।

এর আগে দেশপ্রিয় পার্কের দেবীদর্শন বন্ধ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে 'অসুর' ছবিটি তৈরি করেছিলেন পাভেল। আর একবার কলকাতার এক দুঃস্বপ্নের দিনকেই পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ও অন্যান্যরা। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবিটির প্রযোজনা করছেন শতদ্রু চক্রবর্তী। ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল ও অধ্যাপক স্বাতী বিশ্বাস। ছবির কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছবির পোস্টারে। সেখানে ধরা পড়েছে এক উড়ালপুল ভেঙে পড়ার ছবি। আর উড়ালপুলের ওপর রয়েছে কলকাতার বিভিন্ন প্রতীকী সব স্থাপত্য। দেখা মিলেছে ট্যাক্সিরও।

ছবির পোস্টারে ভিক্টোরিয়া, শহীদ মিনার, বেলুড় মঠ, লালবাজার, দক্ষিণেশ্বরের মন্দির-সহ কলকাতার বিভিন্ন জায়গার প্রতীকী ছবি ফুটে উঠেছে। পরিচালক পাভেল বলছেন ‘এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে কলকাতার রাজপথে পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।’

কলকাতার বিভিন্ন ঘটনাকে যেমন তুলে ধরেন পাভেল, তেমনই দর্শকদের উপহার দিয়েছেন 'রসগোল্লা'-র মত ছবিও। এই ছবিটি ছাড়াও আরও দুটি ছবির কাজ রয়েছে পাভেলের হাতে ‘মন খারাপ’ ও ‘ডাক্তার কাকা।’ 

পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে পাভেলের 'কলকাতা চলন্তিকা'। তাঁর কথায়, 'শহরের নামী দুর্গাপুজোর ব্যান হওয়া বা পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া, এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব। তবে এগুলো করতে গিয়ে আমার ভূমিকা কিন্তু কোনও তদন্তকারীর নয়। আমি এদের কারণ খুঁজতে  বসিনি। আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে এগুলো ছাপ রেখে গেছে সেগুলোকেই আমার লেন্সে ধরতে চাই।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget