এক্সপ্লোর

Bollywood News: পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?’

Kriti Sanon Slams Kangana Ranaut: রাখীর বিজ্ঞাপন নিয়ে খোঁচা দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এবার জবাব দিলেন কৃতি স্যানন।

মুম্বই: রাখী বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপন। আর তাকে ঘিরেই বিতর্ক। বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ওই বিজ্ঞাপনে যে পোশাক পরেছেন, তা নিয়ে নানা জন নানা মন্তব্য করছেন। বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউতও সেই নিয়ে একহাত নেন কৃতিকে। এবার কড়া জবাব দিতে এগিয়ে এলেন খোদ কৃতি। জামা-কাপড় দ্বারা মেয়েদের সম্মান-অসম্মান কেন নির্ধারিত হবে, প্রশ্ন তুললেন তিনি। মেয়েদের কী পরা উচিত, না উচিত, তা বাতলে দেওয়ার অভ্য়াস থেকেও সরে আসা উচিত বলে মন্তব্য করলেন তিনি। (Kriti Sanon Slams Kangana Ranaut)

রাখী বন্ধন উপলক্ষে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করেন কৃতি। ওই বিজ্ঞাপনে সাদা রংয়ের লেহঙ্গা পরেছিলেন তিনি। ঊর্ধ্বাঙ্গে যে চোলি পরেছিলেন, তাতে তাঁর বক্ষভাগের অনেকটা উন্মুক্ত ছিল। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথমে কাটাছেঁড়া শুরু হয়। ভাইয়ের হাতে রাখী বাঁধার সময় ওই ধরনের পোশাক সমীচীন কি না, প্রশ্ন তোলেন অনেকে। সেই নিয়ে কৃতির সমালোচনা করেন কঙ্গনাও। সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য ছিল, 'আলমারিতে পোশাকের কমতি নেই। তার পরও বিকিনি বা অন্তর্বাস পরে ভাইকে রাখী বাঁধতে হবে কেন? বিজ্ঞাপনটি অত্যন্ত অস্বস্তিকর'। (Bollywood News)

আরও পড়ুন: খাবার বলে ধুতরা ফল বিক্রি করছে Amazon, Swiggy Instamart, BigBasket? মুখে দেওয়া বিপজ্জনক, এবার কড়া পদক্ষেপ

গতকাল কৃতিকে নিশানা করে ওই কটাক্ষ ছুড়ে দেন কঙ্গনা। মঙ্গলবার জবাব দিতে এগিয়ে এসেছেন কৃতি। তিনি আজ সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'উৎসবের সার্থকতা পোশাকের উপর নির্ভর করে না, আবেগ এবং অনুভূতির মধ্যেই নিহিত থাকে সবকিছু। রাখী বন্ধন মানে পরস্পরকে আগলে রাখা। বোন এবং আমি পরস্পরকে রাখী পরাই। আমরা জানি, পরস্পরকে রক্ষা করার ক্ষেত্রে আমরা ভাইয়ের চেয়ে কোনও অংশে কম নই। পরস্পরের সুস্বাস্থ্য, সুখী জীবন, দীর্ঘায়ু কামনা করি। বাড়ির পোষ্যকে নিয়েও একই অনুভূতি আমাদের। তারাও আমাদের পরিবারের অংশ'।

এর পর সুর বেশ চড়িয়েই সমালোচকদের জবাব দেন কৃতি। তাঁর বক্তব্য, 'আরও একটা কথা, মেয়েদের কী পরা উচিত, কী নয়, তা নিয়ে উপদেশ দেওয়া কবে বন্ধ করব আমরা? সময়ের সঙ্গে সাবেকি পোশাকের ধরনও পাল্টে গিয়েছে। তার পরও মেয়েদের সম্মান নির্ধারিত হয় তাঁর পোশাকের ধরন দেখে! সংস্কৃতি এবং ঐতিহ্য হৃদয়ে থাকে, জামার গলা কতটা কাটা, তার উপর নয়'। কৃতি যেভাবে সমালোচকদের জবাব দিয়েছেন, যে সমস্যার কথা তুলে ধরেছেন, তার প্রশংসা করেছেন অনেকেই। 

আরও পড়ুন: ‘মমতা টাকা পাঠাচ্ছে, উনি মুখ্যমন্ত্রী আর বিজেপি-কে ভরসা করেন’, অগ্নিমিত্রার কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে দেখা করে বললেন শুভেন্দু

ইন্ডাস্ট্রিতে কোনও রকম পূর্ব সংযোগ ছাড়াই বলিউডে সাফল্য অর্জন করেছেন কৃতি। প্রসাধনী ব্য়বসাতেও বেশ সফল তিনি। বিতর্ক কখনওই সেভাবে তাঁকে ছুঁতে পারেনি। এবার তাঁকেও আক্রমণ করলেন কঙ্গনা। এর আগে আলিয়া ভট্টকে একাধিকবার নিশানা করেন তিনি। তাপসী পান্নুকে আবার অহরহ আক্রমণ করেন তিনি। তাপসীকে নিজের 'সস্তা অনুকরণ' বলে সম্প্রতি ফের মন্তব্য করেন কঙ্গনা। তাঁর বাবা-মাকেও নিশানা করেন কঙ্গনা। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget